শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬ |
আসামের রাজ্য রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রে রাজস্ব মন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত। বৃহস্পতিবার (২৩ জুলাই) গুয়াহাটির চাচালে আয়োজিত শিক্ষার্থীদের একটি প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়ে তিনি কেন্দ্র ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দেন, যা রাজ্য সরকার তথা ক্ষমতাসীন জোটের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’-র বিতর্কিত প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগে এই বিক্ষোভের আয়োজন করে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দিবিসা মহন্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। এ সময় তাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সরাসরি স্লোগান

তুলতে দেখা যায়। দিবিসা মহন্তের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার বাবা কেশব মহন্ত আসামের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী রাজনৈতিক দল ‘অসম গণ পরিষদ’ (এজিপি)-এর দ্বিতীয় শীর্ষ নেতা। এজিপি বর্তমানে আসামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক দল। ২০১৬ সাল থেকেই কেশব মহন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। জোট সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীর মেয়ে হয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমন সরাসরি প্রতিবাদে নামায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ক্ষমতাসীন দল। ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এটি শিক্ষার্থীদের একটি স্বাভাবিক প্রতিবাদ এবং আমরা তাদের

দাবি ও যুক্তিকে সম্মান জানাই। আমাদের প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।’ বর্তমান রাজ্য পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘একই সঙ্গে আসাম এখন বন্যার কারণে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই আমি সবাইকে অনুরোধ করব যেন এই মুহূর্তে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার দিকেই সবার নজর থাকে।’ প্রতিবাদ সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাচালের নির্ধারিত স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ানো নিয়ে আসামের রাজনীতিতে তোলপাড় অব্যাহত রয়েছে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা