ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি
ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে
সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো
সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা
বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি
মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?
চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত
চট্টগ্রাম নগরের সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী (১)-এর দপ্তরে কাজ না পেয়ে সরকারি কর্মকর্তার ওপর চড়াও ও লাঞ্ছিত করার মারাত্মক অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগর ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে।
গত ২৩শে জুলাই, বৃহস্পতিবার দুপুর ১টায় পাহাড়তলীতে অবস্থিত বিভাগীয় প্রকৌশলী (১) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজের কার্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম খন্দকার মোহাম্মদ রাজীবুল হক। তিনি নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পাশাপাশি নগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল সুমনের ভাগিনা হিসেবে পরিচিত এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সম্প্রতি জরুরি ভিত্তিতে কয়েকটি কাজের দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়। কিন্তু রাজীবের ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে কোনো কাজ না পাওয়ায়
তিনি ক্ষুব্ধ হন। বৃহস্পতিবার দুপুরে চার সহযোগী নিয়ে সরাসরি বিভাগীয় প্রকৌশলী (১)-এর দপ্তরে চড়াও হন রাজীব। তিনি টেবিল থাপড়ে কেন তাকে কাজ দেওয়া হয়নি, তার জবাব দাবি করেন। প্রকৌশলী ইমতিয়াজ তাকে নিয়ম বুঝিয়ে দিয়ে জানান যে বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। এই কথা শোনামাত্রই রাজীব ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সরকারি কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে কথা কাটাকাটির সময় রাজীব প্রকৌশলী ইমতিয়াজকে শারীরিকভাবে প্রহার করতে তেড়ে যান। এতে অফিসে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টেবিলে থাকা অফিশিয়াল ল্যাপটপটি ফ্লোরে পড়ে যায় এবং ভেঙে চুরমার হয়ে যায়। ভুক্তভোগী বিভাগীয় প্রকৌশলী (১) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“তারা হুট করে দপ্তরে ঢুকে আমাকে গালাগাল করে এবং লাঞ্ছিত করার চেষ্টা করে। একপর্যায়ে টেবিলের ওপর থাকা ল্যাপটপটি নিচে ফেলে ভেঙে ফেলা হয়।” ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত খন্দকার মোহাম্মদ রাজীবুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ঘটনা সম্পর্কিত ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন রাজনৈতিক নেতার এমন মাস্তানি ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে।