লরেন্স বিষ্ণোইয়ের ভাইকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে উদ্যোগ ভারতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪

লরেন্স বিষ্ণোইয়ের ভাইকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে উদ্যোগ ভারতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ |
গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিধায়ক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে খুন করে আলোচনায় আসে কুখ্যাত গ্যাং লরেন্স বিষ্ণোইয়ের নাম। যদিও চলতি বছরের এপ্রিলে বলিউড তারকা সালমান খানের বাসভবনে গুলি করে আগে থেকে খবরে শিরোনাম হয়েছিল সশস্ত্রগোষ্ঠীটি। যার বিরুদ্ধে অভিযোগ, ওই লরেন্স বিষ্ণোই এখন গুজরাটের সবরমতি জেলে বন্দি। তাহলে গ্যাংটি পরিচালনা করছে কে? এমন প্রশ্ন ঘুরেছে সর্বমহলে। পুলিশ জানতে পেরেছে, লরেন্সের অনুপস্থিতিতে গ্যাংয়ের যাবতীয় কাজ দেখছেন তার ভাই আনমোল বিষ্ণোই। আর সেই আনমোল বর্তমানে গা ঢাকা দিয়ে আছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে পুরো গ্রুপ নিয়ন্ত্রণ করছে। তাই আনমোলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা। ভারতীয়

সংবাদসূত্রের খবর, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমের লরেন্সের ভাই আনমোলকে ফেরাতে কাজ শুরু করেছে মুম্বাই পুলিশ। জানা যায়, সালমান খানের বাড়ির বাইরে হামলার পিছনে পরিকল্পনা ছিল আনমোলেরই। তাই আনমোলের বিরুদ্ধে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জানা গেছে, শুক্রবার আনমোলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মহারাষ্ট্রের নিম্ন আদালত। আর সেই পরোয়ানার উপর ভিত্তি করেই আনমোলকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মুম্বাই পুলিশ ছাড়াও আনমোলকে খুঁজছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থাও (এনআইএ)। ২০২২ সালের দু’টি মামলায় অভিযুক্ত আনমোলকে ধরিয়ে দিলেই ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে গত মাসেই ঘোষণা করে এনআইএ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া