রোনাল্ডো বক্সে, মেসি পুরো মাঠেই ভয়ঙ্কর: রদ্রি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪

রোনাল্ডো বক্সে, মেসি পুরো মাঠেই ভয়ঙ্কর: রদ্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ |
মেসি না রোনাল্ডো? প্রায়শই এমন প্রশ্নের মুখে পড়তে হয় বর্তমান ও সাবেক ফুটবলারদের। দীর্ঘ ক্যারিয়ারে লড়াইটাকে এমন উচ্চতাতে নিয়ে গেছেন এই দুই কিংবদন্তি; যার ধারে কাছেও নেই অন্য কেউ। সাফল্য, অর্জন কিংবা রেকর্ড সব কিছুতেই দু’জনে টেক্কা দিয়ে গেছেন ও যাচ্ছেন। যা এই দুই ফুটবলারকে করেছে বাকিদের থেকে আলাদা। তাই দু’জনের মধ্যে কে সেরা সেই প্রশ্নে ভাগ হয়ে যায় গোটা দুনিয়ার ফুটবল প্রেমীরা। এবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে সদ্য ব্যালন ডি’অর জয়ী ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে। ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মেসি-রোনাল্ডো উভয়ের মুখোমুখি হয়েছেন রদ্রি। তাই দুজনের সম্পর্কেই ভালো জানা আছে রদ্রির। সেই অভিজ্ঞার আলোকেই দু’জনকে নিয়ে

রদ্রি জানিয়েছেন তার মত। ‘এল হরমিগুয়েরো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন, ‘খেলোয়াড় হিসেবে যারা তাদের উভয়ের মুখোমুখি হয়েছি, তারা দুজনের পার্থক্যটা জানে। মেসি সর্বকালের সেরা ফুটবলার। আর রোনাল্ডো কোনো সহজাত প্রতিভা ছাড়াই মেসির মোকাবিলা করেছেন।’ দুজনের পার্থক্যের বিষয়ে উদাহরণ দিয়ে রদ্রি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর বিপক্ষে খেলার সময় আমরা চাইতাম না সে বক্সে প্রবেশ করুক। কারণ, বক্সের ভেতর সে ভয়ংকর। কিন্তু মেসি মাঠের যেকোনো জায়গায় বল পেলেই বিপজ্জনক হয়ে ওঠে। মেসি যখন বল পায় তখন আপনি ভাববেন বিপদ আসছে। মেসির মুখোমুখি হলে আমি তার কাছ থেকে বলটি কেড়ে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু সে এমনভাবে দূরে চলে যেত, যেন মনে হবে আপনি সেখানে ছিলেনই না!

তার পায়ে বল যাওয়া মানেই মনে হতো খারাপ কিছু হতে যাচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!