রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ October, ২০২৪

রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ October, ২০২৪ |
রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিটির কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তবর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এসব কমিটি কাজও শুরু করেছে। আগামী ১ অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনায় বসা দরকার। কারণ রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টেকহোল্ডার। আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাদের কাছ

থেকে পরামর্শ নেওয়া হবে। প্রশ্নোত্তর পর্বে শফিকুল আলম বলেন, সংস্কার কমিশনের কাজ দ্রুত শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আলোচনা শুরু হবে। আলোচনা শেষে দলগুলোর মতামতের ভিত্তিতে সংস্কার কমিশন কাজ শুরু করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পলিথিন বর্জন কর্মসূচি অনুষ্ঠিত / পরিবেশ রক্ষায় পলিথিন ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের আহ্বান পরিবেশ উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন আলোচনায় আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। সরকারের সময়সীমার বিষয়ে জানতে চাইলে প্রেস সেক্রেটারি বলেন, এটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে জানতে

চাইলে শফিকুল আলম বলেন, তিনি এক কথার মানুষ, তিনি সিদ্ধান্ত জানিয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তিনি রাষ্ট্র মেরামতের এ সুযোগকে মহৎ একটি কাজ হিসেবে বিবেচনা করছেন এবং এটিকে তিনি সফল জায়গায় নিয়ে যেতে চান। আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার আর্থিক সমর্থনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এর পাশাপাশি বাংলাদেশের সংস্কার কমিশনগুলোকে বিশ্বনেতারা সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্ব নেতারা সমর্থন জানিয়েছেন বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ