যে পানীয়ে ছেষট্টিতেও তরতাজা নীতু কাপূর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫
     ১১:২৯ অপরাহ্ণ

যে পানীয়ে ছেষট্টিতেও তরতাজা নীতু কাপূর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:২৯ 164 ভিউ
বয়স যে শুধুই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বলিউড অভিনেত্রী নীতু কপূর। ৬৬ বছর বয়সেও তিনি বজায় রেখেছেন তারুণ্য এবং সৌন্দর্যের মাধুর্য। রণবীর কপূর ও আলিয়া ভট্টের কন্যা রাহার ঠাকুমা নীতু কপূরের সৌন্দর্য আজও চর্চার বিষয়। স্বামী ঋষি কপূরের মৃত্যুর পর কিছুটা মানসিক চাপে ভুগলেও, নীতু আবার অভিনয়ের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছেন। দীর্ঘ নয় বছরের বিরতির পর ২০২২ সালে রাজ মেহতার ছবি 'যুগ যুগ জিও'-এর মাধ্যমে বড় পর্দায় ফিরে আসেন। তার সঙ্গে নজর দিয়েছেন নিজের স্বাস্থ্যের দিকেও। নীতু বরাবরই স্বাস্থ্য সচেতন। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি ভাগ করেছেন এক বিশেষ পানীয়ের ছবি। তার এই স্বাস্থ্যকর পানীয়ের নাম ‘বিটরুট ক্যারট কাঞ্জি’। বিট এবং

গাজর থেকে তৈরি এই ফারমেন্টেড পানীয় অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজমে সহায়ক ভূমিকা পালন করে। তবে শুধু কাঞ্জিই নয়, নীতুর ডায়েটেও রয়েছে বিশেষ কিছু উপাদান। বিকেলের দিকে তিনি খান এক চা-চামচ ঘি ও গুড়, সঙ্গে দুধ ছাড়া চা। ঘি শরীরকে স্বাস্থ্যকর ফ্যাট জোগায়, যা ত্বক উজ্জ্বল রাখতে অত্যন্ত কার্যকরী। নীতু কপূরের এই পানীয় স্বাস্থ্যসচেতনদের কাছে অনুপ্রেরণা হতে পারে। বাড়িতেই সহজ উপাদানে বানিয়ে নেওয়া যায় বিট এবং গাজরের কাঞ্জি। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই পানীয়- বিট এবং গাজরের কাঞ্জি বানানোর পদ্ধতি উপকরণ: ২টি গাজর ১টি বড় বিট ১ টেবিল চামচ সাদা সর্ষে ১ টেবিল চামচ গোলমরিচ ১ টেবিল চামচ সাদা তিল সামান্য হলুদ স্বাদমতো লবণ পদ্ধতি: গাজর এবং বিট ধুয়ে লম্বা করে কেটে

নিন। সর্ষে, গোলমরিচ এবং তিল মিক্সিতে গুঁড়ো করে নিন। তাতে মেশান হলুদ এবং নুন। এই মশলাটি গাজর এবং বিটে ভালোভাবে মাখিয়ে নিন। একটি পরিষ্কার কাচের পাত্রে মশলা মাখানো গাজর এবং বিট দিন। এরপর তাতে পানি ভরে ঢাকনা আটকে দিন। পাত্রটি গরম জায়গায় রাখুন। দিনে একবার করে চামচ দিয়ে মিশিয়ে দিন। তিন থেকে চারদিনের মধ্যেই ফারমেন্টেড কাঞ্জি প্রস্তুত হবে। বিট এবং গাজরের রঙ মিশে তৈরি হওয়া এই পানীয় আপনার শরীর ও ত্বকের জন্য দারুণ উপকারী। ছেষট্টি বছর বয়সেও তরতাজা এবং উদ্যমী থাকার রহস্য যদি জানতে চান, তবে নীতু কপূরের এই পানীয় আপনার ডায়েটে যোগ করতেই পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা