এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা। তাদের সফরের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ই মার্চ। এর আগে একাধিকবার সফরের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করা হয়। ২০১৯ সালে দেশের ৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের একটি প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। ওই প্রকল্পের ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ট্রেনিং’ কর্মসূচির অংশ হিসেবেই এই বিদেশ সফর।দলীয় কার্যক্রম এই প্রশিক্ষণে অংশ নিতে ৮ জন সরকারি কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তবে তাদের সফরের সব ব্যয় বহন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম কোম্পানি ডানহাম-বুশ। যুক্তরাষ্ট্র সফরের অনুমতি

পাওয়া কর্মকর্তারা হলেন—গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি। গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩রা ফেব্রুয়ারি প্রকল্প পরিচালকসহ অধিদপ্তরের সাত কর্মকর্তা এসি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের জন্য বিদেশ সফরের অনুমতি নেন। সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করা হয়, ‘সেফটি ফ্যাসিলিটিস, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট অব এইচভিএসি সিস্টেম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে তারা যুক্তরাষ্ট্রে যাবেন। প্রথমে সফরের সময় নির্ধারণ করা

হয়েছিল ৮ থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন, যাতায়াতের সময় আলাদা রাখা হয়েছিল। তবে ওই সময় সফরটি বাস্তবায়িত হয়নি। পরে দ্বিতীয় দফায় ২৫শে ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ পর্যন্ত সফরের অনুমোদন নেওয়া হলেও সেই সময়েও তারা যেতে পারেননি। সর্বশেষ গত ৪ঠা মার্চ মন্ত্রণালয় থেকে আবারও এ আট কর্মকর্তার বিদেশ সফরের অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তারা ১৫ থেকে ১৯শে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করে এয়ার কন্ডিশনিং ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণে অংশ নেবেন। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার পর এইচভিএসি সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের ওপরই থাকবে। তাই এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী

মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র থেকে এই প্রশিক্ষণ নেওয়া প্রকৌশলীদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে প্রকল্প পরিচালনায় তা সহায়ক হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়