ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন শহরে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ও একজন পুলিশ সদস্যও ছিনতাইয়ের শিকার হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে সারা দেশে ছিনতাই ও দস্যুতার ঘটনায় ১৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে রাজধানীতে ২৯টি এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪২টি মামলা নথিভুক্ত হয়েছে। ফেব্রুয়ারি মাসে এ ধরনের ঘটনায় আরও ১৩৭টি মামলা হয়েছে। আর গত ফেব্রুয়ারিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনায় ৩০৮টি অভিযোগ জমা পড়ে। পুলিশের তথ্য বলছে, এসব ঘটনার প্রায় ৬৫ শতাংশই মোটরসাইকেল ব্যবহার করে সংঘটিত হয়। প্রায়

২০ শতাংশ ঘটনায় সংঘবদ্ধ চক্র জড়িত এবং বাকি ১৫ শতাংশ ছদ্মবেশে বা কথার ছলে পথচারীদের বিভ্রান্ত করে সংঘটিত হয়। গত বছর ২০২৫ সালে সারা দেশে ছিনতাই ও দস্যুতার ঘটনায় মোট ১ হাজার ৯৩৫টি মামলা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৫ মাসে ছিনতাইকারীদের হাতে অন্তত ১৬ জন নিহত হন। যদিও অপরাধ বিশ্লেষকদের মতে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ অনেক ভুক্তভোগী আইনি ঝামেলা এড়াতে মামলা না করে সাধারণ ডায়েরি (জিডি) করেন। গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর ৮টি ক্রাইম জোনে ৪৩২টি হটস্পট রয়েছে। এসব এলাকায় প্রায় ৯৭৯ জন ছিনতাইকারী সক্রিয় বলে ধারণা করা হয়। এর মধ্যে মিরপুর ও

তেজগাঁও বিভাগে ৩৮৬ জন, মতিঝিল ও ওয়ারী বিভাগে ২১২ জন, রমনা ও লালবাগ বিভাগে ২১৭ জন এবং উত্তরা ও গুলশান বিভাগে ১৫৪ জন সক্রিয় রয়েছে। সম্প্রতি মোহাম্মদপুরে তারাবি নামাজ শেষে হাঁটার সময় দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন ছিনতাইয়ের শিকার হন। তিন ছিনতাইকারী তার দুটি আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং পাসওয়ার্ড জানতে চেয়ে তাকে মারধর করে। এ ঘটনায় পরবর্তীতে দুজন আটক হয়। এদিকে নারায়ণগঞ্জ শহরে ভোরে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানকে কুপিয়ে তার কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, ঈদকে সামনে রেখে সারা দেশে টহল জোরদার করা হয়েছে। সড়ক, মহাসড়ক, নৌ ও

রেলপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ, হাইওয়ে পুলিশ ও র‌্যাব সমন্বিতভাবে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম