স্বাদের হালুয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬

স্বাদের হালুয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ |
শবে বরাতে রুটির সাথে হালুয়া খাওয়ার প্রচলন বহুদিনের। চাইলে আপনিও বাড়িতে বানাতে পারেন মজাদার হালুয়া।যেমন- ছোলার ডালের হালুয়া উপকরণ : ছোলার ডাল ৫০০ গ্রাম, পরিমাণ মতো, ঘি সামান্য, তেল পরিমাণ মতো, এলাচ ২ থেকে ৩টি ,দারচিনি ১ থেকে ২টি কিসমিস কয়েকটা, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ। প্রস্তত প্রণালী : প্রথমে ছোলার ডাল ভাল ভাবে সিদ্ধ করে বেটে নিন। কড়াইতে তেল ও ঘি দিয়ে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার এতে চিনি দিয়ে নাড়তে থাকুন। এলাচ, দারচিনি যোগ করুন। হালকা আঁচে একটু পর পর নাড়তে থাকুন যাতে লেগে না যায়। হালুয়া কিছুটা জমাট বাঁধলে কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে

নিন। একটা বড় প্লেটে হালুয়াটা ঢেলে পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিন। ঠান্ডা হলে পছন্দ অনুযায়ী নকশা করে কেটে পরিবেশন করুন। ডিমের হালুয়া ডিমের হালুয়া উপকরণ : ডিম ৪টি, দুধ ১ লিটার, ঘি আধা কাপ বা প্রয়োজন মতো, চিনি ১ কাপ, এলাচ-দারুচিনি ২-৩টি, কাজু বাদাম ১ টেবিল চামচ, পেস্তা বাদাম ১ টেবিল চামচ, জাফরান সামান্য, গোলাপজল ১ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি : দুধ জ্বাল দিয়ে ১ কাপ করে নিন। দুধ ঠান্ডা হলে ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে চিনি দিন। ভালো করে নেড়ে নিন। গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। প্যানে ঘি দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। যতক্ষণ না দানার মতো হচ্ছে ততক্ষণ নাড়তে

থাকুন। নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিন। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”