ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
আগামী মঙ্গলবার মিরাসোলের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামার কথা ছিল নেইমারের। কিন্তু পেশির ক্লান্তির কারণে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে খেলা হচ্ছে না তার। বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা এই ফরোয়ার্ডের জন্য এটি এক নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছে, নেইমারের এই অনুপস্থিতি কেবল সতর্কতামূলক পদক্ষেপ। তবে সময়টা মোটেও তার পক্ষে নেই। কারণ, নেইমারের খেলা সশরীরে দেখার জন্য রিও ডি জেনিরো থেকে সাও পাওলোতে সফরের পরিকল্পনা করেছিলেন ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি। ৩৪ বছর বয়সী এই তারকার বর্তমান অবস্থা পরখ করাই ছিল তার মূল লক্ষ্য। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং জাতীয় দলের কারিগরি কমিটির ঘনিষ্ঠ সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে,

নেইমারের বাদ পড়ার খবরে সিবিএফ এবং আনচেলত্তি বেশ অবাক ও হতাশ হয়েছেন। আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, তিনি কেবল সেই খেলোয়াড়দেরই বেছে নেবেন যারা শারীরিকভাবে শতভাগ ফিট। আগামী ১৬ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করবেন আনচেলত্তি। মঙ্গলবারের ম্যাচে খেলতে না পারা নেইমারের সেই দলে জায়গা পাওয়ার সুযোগকে কঠিন করে তুলতে পারে। ১২৮ ম্যাচে ৭৯ গোল নিয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবরের পর থেকে দেশের হয়ে আর খেলেননি। হাঁটুতে গুরুতর লিগামেন্টের চোট তার ছন্দে ফেরার পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি আরব থেকে তার শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর নেইমার মাঝেমধ্যে পুরনো

ঝলক দেখিয়েছেন, তবে টানা কয়েক ম্যাচে মাঠে থাকতে তাকে বেশ বেগ পেতে হচ্ছে। বর্তমানে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও এবং এন্ড্রিকের মতো ফর্মে থাকা একঝাঁক আক্রমণভাগের খেলোয়াড় আনচেলত্তির হাতে বিকল্প হিসেবে রয়েছে। জানা গেছে, কেবল নেইমারকে দেখতেই এসেছেন—এমন ধারণা এড়াতে আনচেলত্তি তার পূর্বনির্ধারিত সফরটি বাতিল করছেন না। আগামী রোববার করিন্থিয়ানসের বিপক্ষে নেইমার মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে ওই দিন আনচেলত্তি নিজে রিও ডি জেনিরোতে বোটাফোগো বনাম ফ্ল্যামেঙ্গো ম্যাচ দেখবেন। সান্তোসের ম্যাচে তার পরিবর্তে সহকারী কোচদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে মে মাসে। সময় যত যাচ্ছে, নেইমারের জন্য জাতীয় দলের

দরজা ফিরে পাওয়া ততই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)