ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
ইরান যুদ্ধ চলাকালে নিহত সপ্তম মার্কিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত সপ্তাহে সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর ওই মার্কিন সেনা সদস্য মারা যান। এর ফলে ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে সাতজন। আজ সোমবার মার্কিন সামরিক বাহিনী জানায়, নিহত ওই সেনা সদস্য হলেন আর্মির সার্জেন্ট বেঞ্জামিন এন. পেনিংটন (২৬), তিনি কেনটাকির গ্লেনডেল এলাকার বাসিন্দা। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে আহত হওয়া পেনিংটন যুক্তরাষ্ট্রের আর্মি স্পেস অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের অধীনস্থ ১ম স্পেস ব্যাটালিয়ন, ১ম স্পেস ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন। গতকাল এক্স এ দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, “গত রাতে

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি শাসনব্যবস্থার প্রাথমিক হামলার সময় আহত হওয়া এক মার্কিন সেনা সদস্য মারা গেছেন। ১ মার্চ সৌদি আরবে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনায় ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়েছিলেন।” এই সেনা সদস্যের মৃত্যুর খবর আসে তার একদিন পর, যখন গত সপ্তাহে কুয়েতে নিহত ছয় মার্কিন সেনার মরদেহ দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার এয়ার ফোর্স বেসে তাদের মরদেহ আনা হলে সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা এবং নিহত সেনাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন