৪২ লাখ রুপির বিলাসবহুল টিফানি ব্রোচে নজর কাড়লেন সাইফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬

৪২ লাখ রুপির বিলাসবহুল টিফানি ব্রোচে নজর কাড়লেন সাইফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
বলিউড অভিনেতা সাইফ আলি খান তার অনবদ্য ফ্যাশন সেন্স ও রুচিশীল পোশাকের জন্য বরাবরই পরিচিত। এবার মুম্বাইয়ে একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি পুরো কালো রঙের একটি পোশাকে হাজির হয়ে নজর কেড়েছেন এই অভিনেতা। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে মুম্বাইয়ের একটি টিফানি অ্যান্ড কো. বুটিক পরিদর্শন করেন সাইফ। সেখান থেকে বের হওয়ার সময় দুজন ক্যামেরাবন্দি হন যেখানে কারিনার হাতে ছিল একটি শপিং ব্যাগ, আর সাইফের পোশাকে একটি ঝলমলে বিলাসবহুল ব্রোচে আলাদাভাবে নজর কাড়ে। জানা যায়, ব্রোচটি টিফানি অ্যান্ড কো.-র বিখ্যাত ডিজাইনার জঁ শ্লুমবার্গারের তৈরি। সোথেবিজ ওয়েবসাইট অনুযায়ী, এর মূল্য ৪৭,০০০ মার্কিন ডলার যা

ভারতীয় মুদ্রায় ৪২.৪ লাখ রুপি। এই ১৮ ক্যারেট ব্রোচটি হলুদ সোনা ও প্লাটিনাম দিয়ে তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে রুবি, হীরা ও সিট্রিন পাথর। পাখির আকৃতির এই নকশায় রয়েছে ৭১টি গোলাকার হীরা, একটি রাউন্ড রুবি এবং একটি কুশন-শেপড সিট্রিন। এখানে বসানো প্রতিটি হীরার ওজন প্রায় ৩ ক্যারেট, সিট্রিনটির ওজন ৫৫ ক্যারেট। পুরো ব্রোচটির ওজন ৪০.৩ গ্রাম। মূলত বিলাসবহুল এই নকশার কারণেই ব্রোচটির দাম এত বেশি। টিফানি বুটিকে সাইফ ও কারিনার পোশাক এদিন সাইফ আলি খানের পরনে ছিল কালো রঙের স্ট্রেট প্যান্ট, তার সঙ্গে ম্যাচিং টি-শার্ট ও একটি টেইলার্ড ব্লেজার। আর পোশাকে থাকা রুবি-হীরা-সিট্রিনের ব্রোচটি অভিনেতার ব্যক্তিত্বে যোগ করে ‘নট-সো-কোয়ায়েট

লাক্সারি’-র ছোঁয়া। তার এই লুকটাকে পূর্ণতা দেয় কালো জুতা ও রোদচশমা। অন্যদিকে, কারিনা কাপুর খানকে দেখা যায় হাঁটু পর্যন্ত লম্বা ক্লাসিক কালো পোশাকে। খোলা চুল, স্টাডেড নেকলেস, কানের দুল ও ব্রেসলেট দিয়ে এদিন নিজেকে সাজিয়েছিলেন বলিউড অভিনেত্রী। তার প্রিন্টেড কালো স্টিলেটো জুতা লুকটিকে করে তোলে আরও আকর্ষণীয় ও এলিগ্যান্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”