ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইনের পুলিশ। গ্রেপ্তার বাংলাদেশি হলেন মোহাম্মদ ইসরাফিল মীর। বাকি পাঁচজন পাকিস্তানের নাগরিক। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি ও স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।সংবাদ মাধ্যম গ্রেপ্তারকৃতদের কঠোর সাজা হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্নীতি দমন ও সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত চালিয়ে অভিযুক্তদের আটক করে। মন্ত্রণালয়ের ভাষ্য, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ ভিডিও ও পোস্ট শেয়ার করে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ ও সমর্থন জানিয়েছে। তারা বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্য

ধারণ করে সেগুলো অনলাইনে প্রচারও করেছে। কর্তৃপক্ষের মতে, এসব কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হিসেবে বিবেচিত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে এশিয়ার ছয়জন নাগরিককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে নজরদারি জোরদার করেছে বাহরাইন কর্তৃপক্ষ। একই সঙ্গে যুদ্ধ ও নিরাপত্তা সংক্রান্ত কোনো ভিডিও, ছবি বা তথ্য অনুমতি ছাড়া প্রকাশ বা শেয়ার না করার জন্য নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়