সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
রমজান মাসে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত টানা সংযম পালনের পর প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়েন ধর্মপ্রাণ মুসলমানরা। দিনভর খাদ্য এবং পানীয় থেকে দূরে থাকার পর ইফতারে অনেকেই গলা ভেজানোর জন্য বাছবিচার ছাড়াই বিভিন্ন ধরনের পানীয় পান করেন। যা শরীরের উপকারের চেয়ে বরং ক্ষতি ডেকে আনতে পারে। তাই ইফতারে কেমন পানীয় বেছে নিচ্ছেন, তার ওপর নির্ভর করছে শরীরের দিনভর ক্ষয়ে যাওয়া শক্তি পুনরুদ্ধার ও পরবর্তী দিনের প্রস্তুতি। এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত চিনিযুক্ত বা কোমল পানীয় সাময়িক তৃপ্তি দিলেও পেট ফাঁপা ও দ্রুত ক্লান্তি তৈরি করে। তাই প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পানীয় বেছে নেওয়া উচিত। বাজারে প্রাপ্ত কার্বনেটেড বেভারেজ তথা কোমল পানীয়

এড়িয়ে চলা উচিৎ। ইফতারে আপনি বেছে নিতে পারেন নিচের পানীয়গুলো ডাবের পানি: প্রাকৃতিক ইলেকট্রোলাইটের ভরপুর। যা শরীরে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম সরবরাহ করে। দুধ ও খেজুর: দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়। তাজা ফলের রস: তরমুজ, কমলা বা বেদানা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট দেয়। তবে এতে বাড়তি চিনি এড়িয়ে চলা ভালো। লেবু পানি: হজম উন্নত করে, শরীরকে ডিটক্সে সাহায্য করে। চাইলে এতে সামান্য মধু মিশানো যায়। স্মুদি ও স্যুপ: দই ও ফল মিশিয়ে তৈরি স্মুদি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। লিন্টিল বা চিকেন স্যুপ হজমের জন্য প্রস্তুত করে। ইফতারে সঠিক পানীয় কেবল তৃষ্ণা মেটায় না, শরীরের ভারসাম্য রক্ষা ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। অতিরিক্ত

ঠান্ডা পানি বা বরফ এড়িয়ে চলা উচিত। সেই সাথে যাদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসারে সঠিক পানীয়টি বেছে নেবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”