কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
জুলাইয়ের তথাকথিত আন্দোলনের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্যকে খালাস পাইয়ে দেওয়ার আশ্বাসে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সদস্য মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। অভিযোগ ওঠার মধ্যেই তিনি পদত্যাগ করলে তা গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার তার পদত্যাগের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দুটি কথিত অডিও ক্লিপ প্রকাশ করা হয়। অডিওগুলোতে চট্টগ্রামের রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী–র পরিবারের এক আইনজীবীর সঙ্গে কথোপকথনে আর্থিক লেনদেনের বিষয় নিয়ে আলোচনা শোনা যায় বলে দাবি করা হয়েছে। ফাঁস হওয়া অডিওতে মামলার বিষয়ে ‘এক কোটি টাকা’ প্রত্যাশা এবং

‘১০ লাখ টাকা অগ্রিম’ নেওয়ার কথাও উঠে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়। একই সঙ্গে মামলার বিষয়ে রাজনৈতিক তদবির করার কথাও কথোপকথনে উল্লেখ রয়েছে।সরকারি নীতি তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাইমুম রেজা তালুকদার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এটি একটি মহলের অপপ্রচার এবং অডিওগুলো ভুয়া। তিনি বলেন, একটি মামলার সিদ্ধান্ত কোনো একক প্রসিকিউটরের হাতে থাকে না। তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম ও আদালতের স্বাধীন বিচার প্রক্রিয়ার মাধ্যমে মামলার রায় নির্ধারিত হয়। ফলে কোনো প্রসিকিউটরের পক্ষে এককভাবে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। সাইমুম রেজা পদত্যাগের কারণ হিসেবে তার আগের কর্মস্থল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় ফিরে যাওয়ার ইচ্ছার কথা উল্লেখ করেন। এদিকে ট্রাইব্যুনালের

আরেক প্রসিকিউটর ও সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানিয়েছেন, ফাঁস হওয়া অডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না তা এখনো আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করা হয়নি। তবে প্রাথমিক ভয়েস বিশ্লেষণে এগুলো এআই–নির্মিত হওয়ার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। তিনি বলেন, পূর্ণাঙ্গ ফরেনসিক পরীক্ষা, ভয়েস স্যাম্পল, আইপিডিআর ও সিডিআর বিশ্লেষণের মাধ্যমে তদন্ত শেষ হলেই প্রকৃত সত্য জানা যাবে। উল্লেখ্য, জুলাইয়ের তথাকথিত আন্দোলনের সময় চট্টগ্রাম–এ কলেজছাত্র ওয়াসিম আকরামসহ নয়জন নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গত ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চীফ প্রসিকিউটার তাজুলের বিরুদ্ধেও অভিযোগের পাহাড় এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন

টিমের ভেতরেও দুর্নীতির অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সাবেক প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে লিখিত বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে ‘বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য’ ছড়ানো হয়েছে। তার দাবি, এসব অভিযোগ তথ্যপ্রমাণবিহীন এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে। নবনির্বাচিত সরকার সোমবার তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির দায়িত্ব দেয়। এর আগে প্রসিকিউশনের সদস্য বি এম সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম–এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন। তার অভিযোগ, একটি মামলার আসামি শেখ আবজালুল হক–এর স্ত্রী ভারী

ব্যাগ নিয়ে তামিমের কক্ষে প্রবেশ করেছিলেন এবং পরে ওই আসামিকে রাজসাক্ষী করা হয়। তবে এসব অভিযোগকে ‘ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছেন গাজী মোনাওয়ার হোসাইন তামিম। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার পর এ ধরনের অভিযোগ অপ্রত্যাশিত এবং প্রমাণ ছাড়া এসব দাবি টিকবে না। অভিযোগ–পাল্টা অভিযোগের এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের স্বচ্ছতা ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার