মোবাইলে জুয়া খেলা নিয়ে বিষ খাইয়ে হত্যার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

মোবাইলে জুয়া খেলা নিয়ে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
ফরিদপুরে ইজ্জল শেখ নামের এক ব্যক্তিকে মারধর ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে যুবকের দাফন সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দিয়েছেন। সদর উপজেলার কানাইপুর গ্রামের হোগলাকান্দি গ্রামে মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মৃত ইজ্জল শেখ (৪৫) সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুরে হোগলাকান্দি বাজারের পাশে নদীর পাড়ে মোবাইলে লুডু খেলেন ইজ্জল শেখ ও স্থানীয় হানিফ শেখ। খেলা শেষে মোবাইল খুঁজে না পেয়ে হানিফ শেখ তাকে ডেকে এনে মারধর করেন। পরে ইজ্জল মোবাইলটি খুঁজে এনে ফিরিয়ে

দেন। এরপর বিকালে আবার হানিফ ও তার সহযোগীরা ইজ্জলকে মারধর করেন। কিছু সময় পর ইজ্জল শেখকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জানান, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে হানিফের লোকজন তাকে তুলে নিয়ে নদীর পানিতে চুবিয়ে রেখে যায়। রাত ৯টার দিকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইজ্জলকে মৃত ঘোষণা করেন। মৃতের স্ত্রী নবীরন বেগম অভিযোগ করে বলেন, মারধরের পর আমার স্বামীর মুখে বিষ ঢেলে নদীতে চুবিয়ে হত্যা করা হয়েছে। এখন মিটমাটের প্রস্তাব ও হুমকি দেওয়া হচ্ছে। আমি গরিব হতে পারি, কিন্তু স্বামীর হত্যার বিচার চাই। মৃতের বোন ফরিদা খাতুন বলেন, ভাই মারা যাওয়ার

আগে একটি কাগজে কারা তাকে মেরেছে, সেই নামগুলো লিখে গেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন বলেন, এলাকায় মাদক ও জুয়ার অবাধ বিস্তার ঘটেছে। অনেক চেষ্টার পরও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ইজ্জল শেখের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশকে তদন্তের অনুরোধ করেছি। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে পরিবার মারধর ও হত্যার অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর