নরসিংদীর রায়পুরায় মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

নরসিংদীর রায়পুরায় মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
নরসিংদী জেলার রায়পুরায় জান্নাতুল বুশরা বালিকা মাদরাসার ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে তাকে আটক করে রায়পুরা থানা পুলিশ। রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত জুনায়েদ আহমদ উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে এবং জান্নাতুল বুশরা বালিকা মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক)। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। জানা যায়, প্রায় দুই মাস আগে রায়পুরা পৌর এলাকার হাসিমপুর-কলাবাড়িয়া এলাকার এক ছাত্রী ও তার ছোট ভাইকে ওই আবাসিক মাদরাসায় ভর্তি করানো হয়। গত ২৪ এপ্রিল রাত ২টার দিকে মাদরাসার মুহতামিম জুনায়েদ আহমদ ভুক্তভোগী

ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর সকালে অসুস্থ বোধ করায় ছাত্রীটি তার খালার বাড়ি রায়পুরা পৌর শহরের মৌলভীবাজারে চলে যায়। সেখানে অসুস্থতার কারণ জানতে চাইলে সে খালাকে পুরো ঘটনা খুলে বলে। পরে খালা বিষয়টি ছাত্রীর মা-বাবাকে ফোনে জানান। এ ঘটনায় গত ২৬ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর মা রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও জুনায়েদ আহমদের বিরুদ্ধে মাদরাসার অন্য ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। কিন্তু স্বজনদের পক্ষ থেকে যথাযথ গুরুত্ব না দেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন বলে অভিযোগ রয়েছে।পুলিশ জানিয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা

গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’