মেয়র পদে প্রার্থী ঘোষণা দেওয়া কে এই নীলা ইসরাফিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

মেয়র পদে প্রার্থী ঘোষণা দেওয়া কে এই নীলা ইসরাফিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল। মঙ্গলবার (৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে তিনি এ ঘোষণা দেন। পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।’ পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে নীলা ইসরাফিল আলোচনায় আসেন। অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা। এই নেত্রী মুয়াজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন। ২৪ সালের ৩

ডিসেম্বর বিষয়টি প্রকাশে আসে এবং ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম সত্যতা নিশ্চিত করেন। এর পর নিজ দল এনসিপির নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তুমুল আলোচনায় আসেন তিনি। নীলা ইসরাফিল গোপালগঞ্জের মেয়ে। ছাত্র-জনতার আন্দোলনে তাকে রাজপথে সক্রিয় থাকতে দেখা গেছে। ৫ আগস্ট শেখা হাসিনা পালিয়ে যাওয়ার পর অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের গড়া রাজনৈতিক দলে যোগ দেন নীলা। এরপর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও দেখা গেছে তাকে। গণমাধ্যম সূত্রে নীলার আরও পরিচয় পাওয়া গেছে। তিনি একাধারে একজন মডেল ও অভিনেত্রী। তার অভিনীত সকাল আহমেদ পরিচালিত ‘কে খুনী’ ও ‘ব্রেক আপ ইন’ নাটক দুটি গেল ঈদে প্রচারিত হয়েছে। দুটি নাটকই ইউটিউবে প্রকাশিত

হয়েছে। এরই মধ্যে নীলা মেজবাউর রহমান সুমনের নির্দেশনায় ‘বিকাশ’র এবং পলকের নির্দেশনায় ‘জিপি’র বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত একমাত্র সিনেমা আবীর খান পরিচালিত ‘পোস্টমাস্টার ৭১’। এ ছাড়া তিনি ধ্রুব’র পরিচালনায় আরও একটি সিনেমাতে অভিনয় করছেন। অনিমেষ আইচ পরিচালিত ‘কুয়া’ নাটকে নীলা প্রথম অভিনয় করেন। অনেক ধারাবাহিকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ঘর সংষার’, ‘টিরিগিরি টক্কা’, ‘ফুল এইচডি’ ইত্যাদি। রায়হানের নির্দেশনায় নীলা প্রথম একটি প্রতিষ্ঠানের মশার কয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। প্রায় ৫০টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তিনি আরও লেখেন, ‘একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া

হয় না, বরং সে দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ