মাদকসেবী স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে থানায় স্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

মাদকসেবী স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে থানায় স্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
সগির উল্লাহ বশির (৩৮) নামে এক মাদকসেবী স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন স্ত্রী নিপা আক্তার। শুক্রবার আমতলী থানায় এ অভিযোগ দায়ের করা হয়। জানা গেছে, ২০০৯ সালে উপজেলার তারিকাটা গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে নিপা আক্তারের সঙ্গে আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ডের আনিছুর রহমানের ছেলে সগির উল্লাহ বশিরের বিয়ে হয়। বিয়ের পরে স্ত্রী জানতে পারেন স্বামী সগির উল্লাহ মাদক সেবনকারী। তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে স্ত্রী নিপা আক্তার বেশ চেষ্টা চালায়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় বলে জানান তিনি। তার স্বামীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকের মামলা রয়েছে। প্রায়ই স্বামী সগির উল্লাহ বশির বাইরের লোকজন এনে বাসায়

মাদক সেবনের আড্ডা বসায়। স্ত্রী নিপা এর প্রতিবাদ করলেই তার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। গত ১৫ বছরে অন্তত শতাধিকবার তার ওপর নির্যাতন করেছে মাদকসেবী স্বামী সগির উল্লাহ- এমন অভিযোগ স্ত্রী নিপা আক্তারের। স্বামীর নির্যাতন সইতে না পেরে গত তিন মাস আগে দুই সন্তান রেখে স্ত্রী নিপা বাবার বাড়ি চলে যান, কিন্তু তারপরও নির্যাতন বন্ধ হয়নি। গত রোববার রাতে স্ত্রী নিপাকে আমতলী বন্দর প্রাইমারি স্কুল সড়কে ডেকে নেয় স্বামী সগির উল্লাহ বশির। পরে তার কাছে মাদক সেবনের টাকা দাবি করে। স্ত্রী মাদক সেবনের টাকা দিতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে তার বাবা মনোয়ার হোসেন

তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দেয়। স্বামীর নির্যাতন সইতে না পেরে শুক্রবার স্বামী সগির উল্লাহ বশিরের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নিপা আক্তার বলেন, আমার স্বামী একজন মাদকসেবী। প্রায়ই রাতে বাইরের লোকজন এনে ঘরে মাদক সেবনের আড্ডা বসায়। আমি এতে বাধা দিলে আমাকে অমানুষিক নির্যাতন করে। বিয়ের পর থেকে গত ১৫ বছর ধরে একই কাজ করে আসছেন তিনি। এ বিষয়ে জানতে স্বামী সগির উল্লাহ বশিরের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে আমতলী থানার ওসি আরিফুল ইসলাম বলেন, নিপা আক্তারের স্বামী একজন মাদকসেবী। তার বিরুদ্ধে থানায় মাদক সেবনের মামলা আছে।

অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা