ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি
রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট
আওয়ামী লীগ ঠেকাতে মরিয়া সরকার; পুলিশ-র্যাব-আর্মির পর এবার যুক্ত হলো বিজিবি
রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত
পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত
নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি। কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে পে স্কেল কমিটি বুধবার (২৪ জুন) এ বৈঠক ডেকেছে।
বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং কারিগরি ও আইনি জটিলতা দূরীকরণসহ নানা বিষয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
মঙ্গলবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়নে সচিব কমিটির প্রাথমিক পরিকল্পনা ছিল তিন ধাপে বেতন কাঠামো কার্যকর করা। তবে কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে এটি দুই ধাপে বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা হবে।
প্রস্তাব অনুযায়ী, যদি দুই ধাপে পে স্কেল
বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন (বেসিক) শতভাগ বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বিভিন্ন ভাতার পরিমাণ কতটা বাড়ানো হবে, সে বিষয়েও আলোচনা হবে। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, বুধবার সচিব কমিটির নির্ধারিত সভা রয়েছে। ওই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি এ বিষয়টিও আলোচনায় আসতে পারে। সচিবালয়ে অনুষ্ঠেয় বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।