গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৬

গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৬ |
গাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতার পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গ্রেফতারদের মধ্যে গাজীপুর সদর মেট্রো থানার কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিমও রয়েছেন। জিএমপি সূত্র জানায়, মহানগরের বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত 'আলফা-লিমা' অভিযানে এসব গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য ছিল নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মামলার আসামিদের আইনের আওতায় আনা। পুলিশের তথ্য অনুযায়ী, সদর থানা এলাকা থেকে ১ জন, কোনাবাড়ী থানা থেকে ১ জন, কাশিমপুর থানা থেকে ১ জন, গাছা

থানা থেকে ৪ জন এবং টঙ্গী পূর্ব থানা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাসন, পূবাইল ও টঙ্গী পশ্চিম থানায় এ সময়ে কাউকে গ্রেফতার করা হয়নি। একই সময়ে ডিবি উত্তর ও ডিবি দক্ষিণ বিভাগেও কোনো গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামি ও নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। জিএমপির কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক