জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৬

জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৬ |
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চাইলেন জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম। তিনি বলেছেন, জুলাইকে মুছে ফেলতে পলাতক ফ্যাসিস্ট বাহিনী সামাজিক মাধ্যমে অতিমাত্রায় তৎপর। জুলাই যোদ্ধাদের ওপর নির্যাতন হুমকি স্মৃতিস্তম্ভ পুড়িয়ে ফেলার মত নেক্কারজনক ঘটনা ঘটছে। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এ ব্যাপারে আইনমন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট নির্দেশনা চাচ্ছি। জুলাইকে বাঁচাতে হলে জুলাই বিপ্লবের ইতিহাস, আহত যোদ্ধাদের কথা এবং শহীদের স্মৃতি সংরক্ষণে জাতি ও স্থানীয় পর্যায়ে জুলাই স্মৃতিসৌধ, জুলাই জাদুঘর, গবেষণাকেন্দ্র এবং ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠার জন্য বাজেট বরাদ্দ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যাতে আগামী প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারে। মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের

দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে রোকেয়া বেগম আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রতিটা আইনই এক একটি রাজনৈতিক দলিল। মন্ত্রী বলেন, তার প্রত্যেকটা কথাকেই আমরা শ্রদ্ধা জানাই। উনার প্রত্যেকটা আবেগকে আমরা নিজের আবেগ বলে ভাবি। উনার প্রত্যেকটা দাবিকে আমরা নিজের দাবি বলে মনে করি। তবে এখানে সুনির্দিষ্টভাবে তিনি আইনমন্ত্রীর কাছে একটা ব্যাখ্যা চেয়েছেন। জুলাই যোদ্ধাদের এবং জুলাইকে আমরা আইনি সুরক্ষঅ দিয়েছি। রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। তার আবেগের সঙ্গে ভেসে যেয়ে আমি বলছি প্রতিটা আইনই এক একটি রাজনৈতিক দলিল। প্রতিটা আইনই একটা পাবলিক পলিসি সরকারের। সরকারের

পক্ষ থেকে যে সুরক্ষা দেওয়া সম্ভব, সেটা আইনি কাঠামোর মধ্যে এনেই দিতে হয়, আমরা তা দিয়েছি। ওটাই রাজনৈতিক সুরক্ষা হিসেবে বিবেচিত হবে। এর বাইরে তিনি যদি সুনির্দিষ্টভাবে বলেন সেটাও আমরা আইনি কাঠামোর মধ্যে এনেই সেই সুরক্ষা দিতে প্রস্তুত আছি। এর আগে জামায়াতের এই সংসদ সদস্য বক্তব্যে তার ছোট্ট সন্তান শহীদ হওয়ার কথা জানান। তিনি বলেন, ৫ আগস্ট আমার ছোট্ট জাবির ইব্রাহিম গুলিবিদ্ধ হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে শাহাদাত বরণ করে। আমার ছেলের মত অসংখ্য শহীদের রক্ত ও বীর সন্তানের অঙ্গহানি আর্তনাদে ভাসছে এই জাতীয় সংসদ। দীর্ঘ ১৭ বছরের জুলুম নির্যাতনের পর এই রক্তস্নাত জাতীয় সংসদে আবারও অধিবেশন চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের