মহাকাশে বসেই ভোট দিলেন নভোচারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

মহাকাশে বসেই ভোট দিলেন নভোচারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
গোটা বিশ্বের চোখ এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কেননা, এই নির্বাচনই ঠিক করে দেবে আগামীর পৃথিবীর ভবিষ্যৎ। আর সেই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকেননি মার্কিন নভোচারীরাও। পৃথিবী থেকে অনেকটা দূরে মহাকাশে বসেই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তারা। এখন প্রশ্ন হলো কীভাবে মহাকাশ থেকে ভোট দিলেন এসব নভোচারীরা। মূলত, তাদের এই ভোটের ব্যবস্থা করে থাকেন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এ বিষয়ে এক পডকাস্টে নাসা জানিয়েছে, নিম্ন ভূ-কক্ষপথের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনসহ মহাকাশের যে কোনো স্থানে থাকা নভোচারীরা ভোট দিতে পারেন। তবে এক্ষেত্রে, যদি কোনো নভোচারী ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে ওই নভোচারীর হয়ে যে যে স্থানে থাকেন সেখানকার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে

নাসা। এবং ‘অনুপস্থিত ব্যালট’ সংগ্রহ করে। এরপর সেগুলো মহাকাশে পাঠানো হয়। পরের ধাপে নভোচারী ব্যালটটি পূরণ করে, এতে স্বাক্ষর করেন এবং স্ক্যান করেন। এরপর পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত স্ক্যান করা ব্যালটের পিডিএফ কপিটি নাসার গ্রাউন্ড স্টাফদের কাছে পাঠান। যা পরবর্তীতে তারা ওই এলাকার ভোট কেন্দ্রে জমা দেন। এই প্রক্রিয়ায় ভোট প্রধানও করেছে নভোচারীরা। নভোচারী নিক হক তার এক্সে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আপনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন বা ভাসছেন তাতে কিছু যায় আসে না - আপনার ভোট দেওয়াটা গুরুত্বপূর্ণ!’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত