মহাকাশে গবেষণার জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মহাকাশে গবেষণার জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
গবেষণা–সংক্রান্ত বিভিন্ন কাজে মহাকাশে নতুন একটি স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) পাঠিয়েছে ইরান। স্থাপনের পরে এরই মধ্যে পৃথিবীতে সংকেত পাঠাতে শুরু করেছে কৃত্রিম উপগ্রহটি। স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টিকে তেহরান বেসামরিক হিসেবে ঘোষণা দিলেও পশ্চিমা অনেক রাষ্ট্র সতর্ক করে জানিয়েছে, এই প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহার করা হতে পারে। খবর আল-জাজিরার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সেপাহ নিউজ জানিয়েছে, চামরান-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ঘায়েম-১০০ ক্যারিয়ার ব্যবহার করে কক্ষপথে স্থাপন করা হয়েছে। চামরান-১ গবেষণা উপগ্রহের ওজন ৬০ কিলোগ্রাম। এই উপগ্রহটি কক্ষপথে হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেম পরীক্ষা করবে। এ বছরের জানুয়ারিতে প্রথমবারের জন্য ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরে কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর কথা জানায় ইরান। শান্তিপূর্ণ মহাকাশ কার্যক্রমের অংশ হিসেবে

ইরান স্যাটেলাইটটি আকাশে পাঠিয়েছে। ইরান এর আগে সোরাইয়া নামের একটি উপগ্রহ ৭৫০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে উৎক্ষেপণ করে। রাশিয়ার সহযোগিতায় রিমোট সেন্সিং ও ইমেজিং স্যাটেলাইট পাঠানো কারণে তখন যুক্তরাষ্ট্র সমালোচনা করেছিল। সব মিলিয়ে ইরান গত দুই বছরে ১২টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বলে জানা গেছে। ২০১৮ সালের পরে তেহরান এক পারমাণবিক চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে মহাকাশ গবেষণায় মনোনিবেশ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের