স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ September, ২০২৬

স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ September, ২০২৬ |
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাঁকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। সোমবার আইন ও বিচার বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, দেবাশীষ রায় চৌধুরীর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ তাঁর শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। তবে শপথ গ্রহণের তারিখ এখনো জানানো হয়নি। দেবাশীষ রায় চৌধুরী বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বাবার নাম হিসেবে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নাম উল্লেখ রয়েছে। এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর দেবাশীষ রায় চৌধুরীসহ ২৩

জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ২২ জনকে ২০২৫ সালের নভেম্বরে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলেও দেবাশীষ রায় চৌধুরী তখন স্থায়ী হননি। সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই সময় তাঁর বয়স ৪৫ বছর পূর্ণ হয়নি। বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর জন্ম ১৯৮১ সালের ১ মার্চ। ফলে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর বয়স ৪৫ বছর পূর্ণ হয়। বয়সের শর্ত পূরণের পর এবার তাঁকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন