ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন
খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ভিয়েতনামে সাইক্লোন ইয়াগির আঘাতে নিহত ৪
চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানার পর অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
ইন্দো-প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, শনিবার সকালে হাই ফং ও কোয়াং নিনহ প্রদেশে ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানে।
প্রবল বাতাস এবং উড়ন্ত ধ্বংসাবশেষের কারণে ভবন ও যানবাহনের ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়ে রাজধানী হ্যানয়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার উত্তরাঞ্চলীয় কোয়াং নিনহ প্রদেশে তিনজন এবং হ্যানয়ের নিকটবর্তী হাই ডুয়ং প্রদেশে আরও একজন নিহত হয়েছেন। ওই অঞ্চলে প্রায় ৭৮ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার চীনের হাওয়াই খ্যাত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাইনান দ্বীপে ইয়াগি তাণ্ডব চালানোর পর এ
ঘটনা ঘটল।
ঘটনা ঘটল।



