ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের ডাক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের ডাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বাংলাদেশ অভিমুখ নদীগুলোয় অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। তারা বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মাধ্যমে ভারত বিভিন্নভাবে সুবিধা ভোগ করে আসছে। কিন্তু নিজেদের স্বার্থে ভারত বাংলাদেশের মানুষের ওপর নির্বিচারে গুলি চালাতে দ্বিধা করে না। তারা ৫০ বছর ধরে অবৈধভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে বিপদে ফেলেছে। এই পানি সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুক্রবার কুমিল্লার টাউনহল মাঠে আয়োজিত এক সমাবেশে তারা এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির দ্বীন মোহাম্মদ, ইনকিলাব মঞ্চের সদস্য নিজাম

উদ্দিন কায়সার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, ইসলামিক বক্তা মোশতাক ফয়েজি, গবেষক খন্দকার রাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক একে জুবায়ের, পরিবেশ বিজ্ঞানী গোলাম আলী সুমন, ছাত্রদল নেতা তেফায়েল আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চের নেতারা বিবির বাজার অভিমুখে লংমার্চ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের আশ্বাসে মাঝপথে লংমার্চ যাত্রা শেষ করে। এর আগে বেলা ১১টায় ১০টি ট্রাকে রাজধানীর শাহবাগ থেকে ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ শুরু হয়। বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল

ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার। ভারত বাংলাদেশের মানুষের ওপর গুলি করার সময় হিন্দু-মুসলমান দেখে না। আমরা বাংলাদেশের হিন্দু ভাইদের বলব, আপনাদের নিয়ে যারা সাম্প্রদায়িক কার্ড খেলতে চায়, নিজেদের স্বার্থে আপনাদের অপব্যবহার করতে চায়, আপনারা তাদের থেকে দূরে থাকবেন। তাদের কোনো সুযোগ দেবেন না। কারণ, সাম্প্রদায়িকতার বুলি দিলেও ভারতের বুলেট হিন্দু-মুসলমান চিনে না। তিনি বলেন, ৫০ বছরের বেশি সময় ভারত বাংলাদেশের বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করেছে। তাদের এ অবৈধ বাঁধ ভেঙে ফেলতে হবে। এগুলো নিয়ে আগে কথা বলা যায়নি। কারণ, বাংলাদেশ আয়নাঘরে বন্দি ছিল। প্রতিবাদ করলে নির্যাতন নেমে আসত। সেই দিন আর নেই। এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ কাজী দ্বীন মোহাম্মদ বলেন,

আমরা অনেক সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতা ভোগ করতে পারেনি। আজ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এ স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু কারও কাছে মাথা নত করলে চলবে না।’ ইনকিলাবের সদস্য নিজাম উদ্দিন কায়সার বলেন, খুনি-সন্ত্রাসীরা গুলি চালিয়ে নির্মমভাবে ছাত্র-জনতাকে হত্যা করেছে। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে এখন তারা পালিয়ে গেছে। পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। এদের ক্ষমা করা যাবে না। তিনি আরও বলেন, ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। ইনকিলাবের আরেক সদস্য

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এ দেশের অভ্যন্তরে যত নদী রয়েছে, সব নদী পরিকল্পিতভাবে খনন করতে হবে। তাহলে কেউ ষড়যন্ত্র করলেও লাভ হবে না। হাসান আহমেদ বলেন, ‘ভারতের পানি আগ্রাসন আমরা মানি না। তাদের এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলমানের মধ্যে ভেদাভেদ নেই। কারণ, তাদের বড় পরিচয় হিন্দু নয়, তাদের পরিচয় তারা বাংলাদেশের মানুষ। এ দেশের মাটিতে তাদের জš§। দেশের একটি রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থে সংখ্যালঘু ধুয়া তুলে সুবিধা নেওয়ার অপচেষ্টা করে। এগুলো বাংলাদেশে হতে দেওয়া হবে না। সেজন্য সবাইকে সচেতন হতে হবে। ইনকিলাব মঞ্চের পাঁচ দাবি : সমাবেশে ভারতের বিরুদ্ধে পাঁচ

দফা দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। দাবিগুলো হলো-বাংলাদেশ অভিমুখে সব বাঁধ উচ্ছেদের জন্য আন্তর্জাতিক ফোরামে দাবি তুলতে হবে, জাতিসংঘের পানিপ্রবাহ কনভেনশন ৯৭-এ অতিসত্বর অনুস্বাক্ষর করতে হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা করতে হবে এবং সীমান্তে সব হত্যার বিচার করতে হবে। শাহবাগে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল শেষে হাদি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অসংখ্য নদীর সংযোগ আছে। তারা বিভিন্ন সময় বাংলাদেশকে না জানিয়ে এসব নদীতে বাঁধ নির্মাণ করেছে। আমরা বলতে চাই, ভারত যত বাঁধ নির্মাণ করেছে, তা ভেঙে ফেলতে হবে। কারণ, আন্তর্জাতিক আইনে কোনো দেশ এককভাবে বাঁধ নির্মাণ করতে পারে না। তিনি বলেন, একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতার

অপব্যবহার করে পুরো দেশকে আয়নাঘর তৈরি করে রেখেছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বেলা ১২টায় লংমার্চ প্রথমে যাত্রাবাড়ী চৌরাস্তা এবং পরে চান্দিনায় পথসভা করে। এরপর বিকাল ৪টায় কুমিল্লার টাউনহলে বিশাল জনসমাবেশ হয়। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছানোর আগেই তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। পরে সেখানেই লংমার্চ সমাপ্ত ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাননীয় শিক্ষামন্ত্রী, আমার গোল্ড মেডেল কোথায়? অপ্রতিরোধ্য রাফিনিয়া, উড়ছে বার্সেলোনা ঐতিহ্যবাহী আবাহনীর মাঠ দখল করছে বিএনপি সরকার ফাঁসির রায়ে দমে না লড়াই: রক্তচক্ষু আর প্রহসনের বিচারে সংগ্রাম ও নেতৃত্ব আজ আরও শাণিত সাত আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু পরিষদের নিন্দা চট্টগ্রামে কলেজছাত্রীকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি শৈলকূপায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন! ৪ বেকার যুবকের সাড়ে চার লাখ টাকার ক্ষতি জিপিএ-৫ পেয়েও যে কারণে ভর্তির জন্য কলেজ পায়নি ২২০৫ শিক্ষার্থী নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, অবশেষে আজ ভেটিংয়ে উঠল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাব আল-মান্দেবের কাছে হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর তীব্র লড়াই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা মহাকাশে একসঙ্গে তিন স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি ইরানের শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল মল্লিক সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন ‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ! বাংলাদেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারে ‘ইউ-টার্ন টু মালয়েশিয়া’ ক্যাম্পেইন মিয়ানমারে জান্তাকে গ্রাহকদের গোপন তথ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে ফেঁসে গেল টেলিনর