ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন
বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি
জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে
যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম
মানুষের হাতে আহত হনুমান প্রথমে থানায়, পরে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির!
কুষ্টিয়ায় ‘পীর’ শামীম হত্যার ঘটনায় মামলা
সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা
বোতল ব্যবসায়ীকে হত্যার পর খণ্ড-বিখণ্ড করে বালিচাপা
রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর টুকরো করে বালিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বালিচাপা দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জাকির হোসেন প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন। তিনি পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।
তিনি জানান, আজ সকালে খবর পেয়ে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর ঢিবির নিচে চাপা দিয়ে রাখা টুকরো করা মরদেহ উদ্ধার করেছি। হয়। এলাকাবাসী বিষয়টি পুলিশকে খবর দিয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য
ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ভাই শফিকুল কান্নাজড়িত কণ্ঠে জানান, তার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন। বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। ‘আমি আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই’ বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।