বিপিএলে কোচিং করাবেন আশরাফুল! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

বিপিএলে কোচিং করাবেন আশরাফুল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
পেশাদার কোচ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের কোচ হতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (৮ অক্টোবর) দেশের একটি ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে আশরাফুল বলেন, ‘কয়েকটা দলের সঙ্গে কোচিং নিয়ে আলাপ হয়েছে। গতবছরই কোচিং করানোর কথা ছিল, তবে হয়নি। তবে এবার রংপুর রাইডার্সের কোচিং করানোর ভালো সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ।’ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। গত বছর দেশের ঘরোয়া ক্রিকেটে নিজের সবশেষ ম্যাচ খেলেছেন আশরাফুল। এছাড়া ইংল্যান্ডের মাইনর কাউন্টিসহ বিভিন্ন লিগেও অংশ নিয়েছেন তিনি। এবার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর দুয়ারে দাঁড়িয়ে এই সাবেক ক্রিকেটার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম