বিএনপি সন্ত্রাসীর হাজার কোটির চাঁদা ও দখল মিশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

বিএনপি সন্ত্রাসীর হাজার কোটির চাঁদা ও দখল মিশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
আগামী নির্বাচনের আগে এক হাজার কোটি টাকার চাঁদা মিশনে নেমেছে গাজীপুরের শ্রীপুরের বিএনপির নেতা, স্থানীয় শীর্ষ সন্ত্রাসী এমদাদ। পুলিশ ও সেনাবাহিনীর খাতায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসাবে তালিকাভুক্ত এমদাদ দলের নাম ভাঙিয়ে ২০২৪ সাল ৫ আগষ্ট থেকে জমি দখল ও চাঁদাবাজির নজিরবিহীন রেকর্ড গড়েছে। তাকে বেশ কয়েকবার আটক করা হলেও চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ হয়নি। জানা গেছে, তার বিরুদ্ধে বিএনপি নেতা ও দলের প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চুর কাছে অভিযোগ গেলেও তিনি কোনো ব্যবস্থা নেন না। অন্যদিকে, এমদাদ চাঁদাবাজি ও দখলবাজির সময় প্রচার করে—ভোটের সময় দলীয় ফান্ডের জন্য টাকা প্রয়োজন, তাই দলের নির্দেশে সব করছে। স্থানীয় ব্যবসায়ী ও শিল্পমালিকরা এমদাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে

র‌্যাব ও পুলিশে কয়েক শত অভিযোগ জমা দিয়েছেন। তারা জানান, এমদাদের অত্যাচারে অনেকেই ব্যবসা-বাণিজ্য ছেড়ে দিয়েছেন; কেউ ছেড়েছেন বাড়িঘর। চাঁদা দিতে না পারলে এমদাদ ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। এমদাদকে কেউ কিছু না বলার কারণ—চাঁদার ভাগ নাকি অনেকেই পাচ্ছেন।” এদিকে পুলিশ জানায়, গত ৬ অক্টোবর ২০২৫ মধ্যরাতে গাজীপুর সদরের শ্রীপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ ৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী এমদাদুল হক এবং শওকত মীর উল্লেখযোগ্য।অভিযানে ৭.৬৫ মিমি ক্যালিবারের ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন,

৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি সেট, ২টি স্টান গান, ১টি নেইল গান, ২টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অন্যদিকে, গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক শীর্ষ সন্ত্রাসী মো. সুমন মিয়াকে (৩২) ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশের তিন সদস্য আহত হন। পুলিশ জানিয়েছে—ছিনিয়ে নেওয়া আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার নেতৃত্ব দেন এমদাদুল হক। জামিনে ছাড়া পেয়ে সে এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দিচ্ছে বিএনপির একটি অংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া