বাংলাদেশ সিরিজ সহজ হবে না, বলছেন পন্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ September, ২০২৪

বাংলাদেশ সিরিজ সহজ হবে না, বলছেন পন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ September, ২০২৪ |
১৯ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু ভারতের। সদ্য পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। আসন্ন বাংলাদেশ সিরিজ় জয় সহজ হবে না ভারতের পক্ষে, এমনটাই বলছেন দলটির উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। উপমহাদেশের উইকেটের গতি-প্রকৃতি একইরকম। কন্ডিশন একই থাকায় দলগুলোর লড়াই হয় হাড্ডাহাড্ডি। তাই বাংলাদেশ সিরিজে চ্যালেঞ্জ দেখছেন পন্ত। জিও নিউজের সঙ্গে আলাপে পন্ত বলেন, ‘পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলংকা মতো এশিয়ান দেশগুলো ভালো পারফর্ম করে। কারণ তারা এই কন্ডিশন ভালোভাবে জানে এবং এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত। ভারতীয় দল হিসেবে আমরা নিজেদের ঘরানার ক্রিকেটে মনোযোগ দিচ্ছি এবং ভাবনায় আছে কীভাবে আরও উন্নতি করা যায়। প্রতিপক্ষের কথা না

ভেবে একই মানসিকতা নিয়ে শতভাগ দেওয়ার ভাবনা থাকে প্রতিটি ভিন্ন ভিন্ন দিনে।’ ভারতের বিপক্ষে টেস্ট জয়ের ইতিহাস নেই বাংলাদেশের। এরপরও লিটন দাস, মেহেদি হাসান মিরাজদের নিয়ে সতর্ক পন্ত। বাংলাদেশকে সমীহ করে পন্তের ভাষ্য, আন্তর্জাতিক ক্রিকেটে জয়-পরাজয়ের ব্যবধান খুবই সামান্য। পন্ত বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজকেই হালকভাবে নিতে পারবেন না। এখানে সবসময়ই চাপ থাকে। জয়-পরাজয়ের মাঝে খুব অল্প ব্যবধান থাকে এবং বর্তমানে আন্তর্জাতিক দলগুলোর মাঝেও খুব একটা তফাৎ থাকে না।’ ২০২২ সালের ডিসেম্বরে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেছিলেন পন্ত। এরপর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। ৪৫৩ দিন পর গত আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় পন্তের। এরপর ভারতের জার্সি গায়ে টি-টোয়েন্টি

বিশ্বকাপ জয়। এবার দুলীপ ট্রফি দিয়ে লাল বলের ক্রিকেটে মাঠে নামার অপেক্ষায় বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশ সিরিজের প্রস্তুতিও সারতে চান এই ঘরোয়া টুর্নামেন্ট থেকে। পন্ত আরো বলেন, ‘দুর্ঘটনার পর আমার খালি একটা কথাই মনে হতো– ‘‘কবে আবার মাঠে ফিরব?’’ আইপিএল খেলেছি, বিশ্বকাপ জিতেছি, আমার একটা স্বপ্ন সত্যি হয়েছে। এবার লাল বলের ক্রিকেট খেলতে চাই। টেস্টে যেভাবে দলকে জেতাচ্ছিলাম, সেটা আবার করতে চাই। আন্তর্জাতিক ও ঘরোয়াতে খেলা ক্রিকেটাররা পরস্পরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তাতে ওদের ক্রিকেটের উন্নতি হয় এবং এটি দেশের ক্রিকেটের লাভ। আশা করছি, দুলীপে ভাল খেলব, ভাল প্রস্তুতি হবে। বাংলাদেশের বিপক্ষেও সেটা কাজে লাগবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল! দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি