ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার
গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার
বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ
‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি
আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা?
একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে
‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিলেন রুমিন ফারহানা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস-এর একটি প্রদর্শনীর আয়োজন করেছিল। তবে কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের আপত্তি ও প্রতিবাদের পর আয়োজকরা প্রদর্শনীটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
এ ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সংস্কৃতি ও শিল্প অঙ্গনের অনেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন।
এরই প্রতিবাদে সোমবার (১ মে) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়ন এলাকায় বিকেল ৪টা ১৫ মিনিটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং তিনি এতে অংশ নেবেন।
নিজের ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়ায় একটি মানববন্ধন
ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি এতে উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করেন।
ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি এতে উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করেন।



