ফেব্রুয়ারিতে সাফ টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪

ফেব্রুয়ারিতে সাফ টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ |
গত মাসের শেষ দিকে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে জাতীয় নারী ফুটবল দল। আর আগামী বছরের শুরুতেই ঘরের মাঠে এই টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে সাবিনা-মারিয়াদের উত্তরসূরিরা। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। গতকাল মঙ্গলবার এক সভায় এই সিদ্ধান্তে নিয়েছে সাফের কম্পিটিশন কমিটি। বাংলাদেশে ১১-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জুনিয়র মেয়েদের এই টুর্নামেন্ট। স্বাগতিক দেশের নাম ঠিক হলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি ভেন্যুর নাম জানাতে। এই বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা। বঙ্গবন্ধু স্টেডিয়াম না অন্য ভেন্যু নির্ধারণ

করে বাফুফে সেটাই দেখার বিষয়। সাফ অনূর্ধ্ব-২০ নারী ছাড়াও পুরুষ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী বছর ৫-১৫ নভেম্বর ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে। কোন রাজ্যে করবে এজন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ। আগামী বছর পুরুষ সিনিয়র সাফ রয়েছে। সেই টুর্নামেন্টের স্বাগতিক এখনও ঠিক হয়নি। এ সম্পর্কে হেলাল বলেন, মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পর এটি ঠিক হবে। আগামী মাসে এ নিয়ে মিটিং আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি