ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!
টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা
হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট
শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ
৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স
চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব
প্রেমে ‘অস্বীকৃতি’, স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে আটক ৪
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেমে ‘অস্বীকৃতি’ জানানোয় দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ৪ জনকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার সকালে উপজেলার দাঁতমারা বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালুটিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ৩ ছাত্রী স্কুলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসে থাকা ৩ যুবক সেখানে এক ছাত্রীকে গাড়িতে তুলে নেয়। স্থানীয়রা এ ঘটনা দেখে মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। দাঁতমারার শান্তিরহাট বাজার এলাকায় গাড়িটি যানজটে আটকে গেলে ভেতরে থাকা ছাত্রীটি চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা গাড়িটি আটক করে অপহরণকারীদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
আটককৃতরা হলেন- মাজল ত্রিপুরা (১৯), মিঠুন ত্রিপুরা (২৫), চন্দন বিশ্বাস (২৪) ও
মো. শাবলু (২৩)। তাদের সবার বাড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি গ্রামে। দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শামসুদ্দিন বলেন, স্থানীয়রা মাইক্রোবাসসহ ৪ যুবককে ধরে পুলিশকে খবর দেন। পরে তাদের আটক দেখানো হয়। সেখানে থাকা এক যুবক ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রীটি তা প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি স্বীকার করেন। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।