প্রেমিকের সন্ধানে যাওয়া তরুণীকে গণধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

প্রেমিকের সন্ধানে যাওয়া তরুণীকে গণধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
লাকসামে প্রেমিককে খুঁজতে গিয়ে এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এক অটোরিকশাচালক তরুণীর প্রেমিককে খুঁজতে সহায়তা করার কথা বলে কয়েকজন বখাটের হাতে তুলে দেন বলে অভিযোগ উঠেছে। পরে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। বিষয়টি জানার পর সোমবার রাতে অভিযুক্ত অটোরিকশাচালকসহ তিনজনকে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার লাকসাম থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী তরুণীর (২০) মামাতো ভাই। সেই মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার তিনজন হলেন- লাকসাম পৌর এলাকার বাসিন্দা অটোরিকশাচালক এনায়েত রহমান ওরফে সাক্কু এবং সাগর ও স্বপন মিয়া নামের দুই ব্যক্তি।

তারা ৯ জুন লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে তুলে নিয়ে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ। ভুক্তভোগী পাশের মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি লাকসামে আবুল খায়ের ফ্যাক্টরিতে কাজ করেন। ভুক্তভোগী তরুণীর বরাতে ওসি নাজনীন সুলতানা জানান, ওই তরুণীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক চলছিল। ৮ জুন তরুণী তার কথিত প্রেমিককে খুঁজতে লাকসাম বাজারে যান। সেখানে অটোরিকশাচালক এনায়েত রহমানের সঙ্গে তার পরিচয় হয়। এনায়েত তাকে লাকসাম শহরে তার প্রেমিককে খুঁজে দেওয়ার আশ্বাস দেন। খোঁজাখুঁজির পর না পেলে ওই রাত ১০টার দিকে তরুণী লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে প্ল্যাটফর্মে গিয়ে বসেন। তখন রেলস্টেশনের কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করতে থাকলে এনায়েত

তাকে স্ত্রী হিসেবে পরিচয় দেন। তিনি জানান, বখাটেরা তাদের দুজনকে পরদিন ভোর সাড়ে ৪টা পর্যন্ত স্টেশনে বসিয়ে রাখেন। এর মধ্যে এনায়েত ওই তরুণীকে স্ত্রী নয় বলে বখাটেদের হাতে তুলে দিতে চান। একপর্যায়ে বখাটেদের সঙ্গে যোগসাজশ করে তরুণীকে লাকসাম রেলস্টেশন থেকে মারতে মারতে রেললাইনের পূর্ব পাশের পরিত্যক্ত একটি টিনের ঘরে নিয়ে যান। সেখানে এনায়েতের সহায়তায় খোরশেদ, সাগর ও স্বপন নামের তিন বখাটে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী রেললাইন পার হয়ে একটি অটোতে করে তার কর্মস্থলে যান। সর্বশেষ পরিবারের সহায়তায় সোমবার রাতে থানায় এসে বিষয়টি বিস্তারিত জানান। ওসি নাজনীন সুলতানা জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে রাতে লাকসাম

থানা-পুলিশ অভিযান চালিয়ে এনায়েত, সাগর ও স্বপনকে আটক করে। অভিযুক্ত অন্য ব্যক্তিকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আজ মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলল পাকিস্তান ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু কামরুল ইসলামের ‘সিঙ্গাপুরে চিকিৎসা’ নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায়