প্রথম ম্যাচেই কি পরীক্ষা-নিরীক্ষা? কেমন হবে বাংলাদেশের একাদশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫

প্রথম ম্যাচেই কি পরীক্ষা-নিরীক্ষা? কেমন হবে বাংলাদেশের একাদশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ |
‘প্রস্তুতির সিরিজ’, আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ট্যাগলাইনই বলা চলে এটাকে। দুই দলই এই সিরিজকে দেখছে প্রস্তুতির মঞ্চ হিসেবে, বাংলাদেশের কাছে এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির আর ডাচদের কাছে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটাই বড় হয়ে উঠছে। প্রস্তুতির সিরিজই যেহেতু, সেহেতু তো অনেক বেশি পরীক্ষানিরীক্ষা হওয়ার কথা। সিরিজের প্রথম ম্যাচের আগে তাই প্রশ্ন উঠছে, প্রথম ম্যাচ থেকেই কি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে বাংলাদেশ? পারফর্ম করে স্কোয়াডে জায়গা করে নেওয়া সাইফ হাসান কিংবা নুরুল হাসান সোহানরা সুযোগ পাবেন কি না, তা নিয়েও কৌতূহলের শেষ নেই। তবে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স কিংবা তারও আগে অধিনায়ক লিটন দাস যেভাবে জয়টাকেই

মূখ্য উদ্দেশ্য হিসেবে দেখলেন, তাতে পরীক্ষানিরীক্ষার আভাস মিলছে সামান্যই। পারভেজ হোসেন ইমন চোট কাটিয়ে ম্যাচফিট হয়ে গেছেন, সঙ্গে শামীম পাটোয়ারীও সুস্থ পুরোপুরি। ফলে ব্যাটিং লাইন আপ থাকছে আগের মতোই। পেস আক্রমণ সাজানো হবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদকে দিয়ে। তৃতীয় সিমার হিসেবে থাকতে পারেন সাইফউদ্দীন। রিশাদ হোসেনের সঙ্গে অফ স্পিনার শেখ মাহেদীর জায়গা হতে পারে একাদশে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা