পাকিস্তানে স্কুলের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

পাকিস্তানে স্কুলের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুলের কাছে রাস্তায় বোমা বিস্ফোরণে পাঁচ শিশু ও এক পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে অধিকাংশই শিশু। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। খবর এপির। স্থানীয় পুলিশপ্রধান ফতেহ মোহাম্মদ জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান এবং একটি পুলিশের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে এই বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হয়। তবে বিস্ফোরণের সঙ্গে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার এবং স্বাস্থ্য সচিব মুজিব উর রহমান আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল,

বিএমসি হাসপাতাল এবং কোয়েটার ট্রমা সেন্টারে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র বেলুচিস্তান স্বরাষ্ট্র দপ্তর থেকে এ ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি বোমা হামলার নিন্দা করে নিহত পুলিশ অফিসার এবং প্রাণ হারানো শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নিরপরাধ শিশুদের টার্গেট করা অমানবিক কাজ। ঘটনার পর বোমা নিষ্ক্রিয়কারী দল এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটিকে নিরাপদ করতে কাজ শুরু করে। এর আগে মাস্তুংয়ে জুলাই ও সেপ্টেম্বর মাসেও বন্দুক হামলা হয়। গত জুলাই মাসে মাস্তুং জেলায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১৪ জন আহত হন। পরে সেপ্টেম্বর মাসে সিনিয়র সাংবাদিক নিসার লেহরিকে মাস্তুংয়ের গুলকান্দ এলাকায় গুলি করে

হত্যা করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের মতে, লেহরি প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন। তবে জমি সংক্রান্ত বিরোধের কারণে তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান প্রেসক্লাবের সভাপতি ফয়েজ দুরানী। তবে এখন পর্যন্ত ওই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু