নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ট্রাস্ট–নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনে ব্যাপক অনিয়মের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫

আরও খবর

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের

জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী

বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা

চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ

বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’

রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ট্রাস্ট–নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনে ব্যাপক অনিয়মের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫ |
দেশের আলোচিত- সমালোচিত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানসমূহ প্রফেসর মোঃ ইউনুস ট্রাস্ট, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণসহ ‘গ্রামীণ পরিবার’-এর বিভিন্ন সংগঠনের আর্থিক লেনদেন নিয়ে একাধিক তদন্ত সংস্থার জালে উঠে এসেছে চাঞ্চল্যকর অনিয়ম ও অসদাচরণের অভিযোগ। কর দপ্তর, দুদক এবং আর্থিক গোয়েন্দা ইউনিটগুলোর হাতে থাকা নথিপত্র বিশ্লেষণ করে তদন্তকারীরা বলছেন, এটি “বহু বছর ধরে গড়ে ওঠা একটি সংগঠিত আর্থিক নেটওয়ার্ক”, যার মাধ্যমে বিপুল টাকা ঘুরিয়ে–ফিরিয়ে ট্রাস্টের নামে ব্যাংকিং চ্যানেলে লুকিয়ে রাখা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলোকে ধারাবাহিকভাবে ‘অলাভজনক’ দেখানোর চেষ্টা করা হয়েছে। ট্রাস্টের নামে শত শত কোটি টাকার ঘূর্ণায়মান লেনদেন তদন্ত নথি বলছে— ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে প্রফেসর মোঃ ইউনুস ট্রাস্ট–এর নামে

স্ট্যান্ডার্ড ব্যাংকে: জমা রাখা হয় ১২৮.৩৯ কোটি টাকা উত্তোলন করা হয় ১২৭.৪ কোটি টাকা এ সময় ১৭.৩২ কোটি টাকা স্থানান্তর করা হয় গ্রামীণ টেলিকম ট্রাস্টে, ১.৬১ কোটি টাকা যায় রূপায়ণ হাউজিংয়ে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য এই ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংকে ১০৩টি এফডিআর। তদন্তকারীদের বলছে, “এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে একই টাকা ট্রান্সফার করে নতুন এফডিআর তৈরি করার মাধ্যমে প্রকৃত উৎস ও খরচ আড়াল করার চেষ্টা থাকতে পারে।” মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও অস্বাভাবিক লেনদেন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হিসাবে ২০১৮–২০২২ সময়ে: জমা: ১২.১ কোটি; উত্তোলন: ১৬.৫৩ কোটি। এছাড়া গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ দেখানো হলেও, তদন্তকারীদের মতে “লেনদেনগুলো স্বাভাবিক ট্রাস্ট ব্যবস্থাপনার চেয়ে অর্থ স্থানান্তরের কৌশল বলেই বেশি প্রতীয়মান।” ৪,৯৭৪ কোটি টাকার

এফডিআর—তবু প্রতিষ্ঠান অলাভজনক গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণ এই দুই প্রতিষ্ঠানের নামে শুধুমাত্র এফডিআর রয়েছে ৪,৯৭৪ কোটি টাকা (২০২২ সালের জুন পর্যন্ত)। এত বিপুল স্থায়ী আমানত থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে অলাভজনক দেখানোয় প্রশ্ন উঠেছে। লাভ কোথায় গেল? কর এড়াতেই কি ‘লোকসান দেখানোর’ কৌশল? শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা বাঁচাতেই কি আয়ের হিসাব আড়াল করা হয়েছে? দুদক মামলায় ৪৩৭ কোটি টাকার বিতরণ অনুমোদন। দুদকের মামলার নথিতে উঠে এসেছে আরও গুরুতর অভিযোগ। গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের সভায় ড. ইউনূস সভাপতিত্বে ৪৩৭.০১ কোটি টাকা বিতরণের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ২৬.২২ কোটি টাকা জমা হয় কিছু কর্মচারী, এক ইউনিয়ন নেতা ও এক আইনজীবীর হিসাবে। তদন্তকারীরা বলছেন, “এটি

ছিল পরিকল্পিত বিতরণ প্রক্রিয়া, যা পরে জালিয়াতি, আত্মসাৎ ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ধারায় মামলায় রূপ নেয়।” শ্রমিকদের পাওনা আটকে রাখার অভিযোগ: শ্রম আদালতের মামলায় গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে অভিযোগ শ্রমিকদের বৈধ পাওনা দীর্ঘ সময় ধরে আটকে রাখা।শ্রমিক কল্যাণ ফান্ডের অর্থ ইচ্ছাকৃতভাবে প্রদান না করা। অন্যদিকে কর দপ্তরের মামলায়: ড. ইউনূসের দানকৃত ৭৬.৭৩ কোটি টাকার ওপর আরোপিত ১৫.৩৯ কোটি টাকা কর হাইকোর্ট বৈধ বলে রায় দিয়েছে। গ্রামীণফোন লভ্যাংশ: ১০,৮৯০ কোটি টাকার অনিয়মের অভিযোগ।গ্রামীণ ব্যাংকের বিনিয়োগে গড়ে ওঠা গ্রামীণ পরিবারের।কোম্পানিগুলো থেকে প্রকৃত সদস্যদের কল্যাণের পরিবর্তে অন্যত্র অর্থ প্রবাহের অভিযোগও তদন্তে উঠে এসেছে। গ্রামীণফোন থেকে পাওয়া ১০,৮৯০.১৯ কোটি টাকা লভ্যাংশ ব্যাংকের হিসাবে না দেওয়াকে তদন্তকারীরা “গুরুতর অনিয়ম” বলছেন। বিদেশি

রেমিট্যান্স নিয়েও অস্পষ্টতা। এগমন্ট গ্রুপের সহযোগিতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ওমান, পর্তুগাল, স্পেন, চীন ও জাপান থেকে আসা রেমিট্যান্সের উৎস–উদ্দেশ্যও চিহ্নিত করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর