নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
সম্প্রতি নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ নেতাকর্মীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. সাকের হোসেন (৩৮), রিফাত শেখ (২২), আকরাম হোসেন বাদল (৪৫), নূরজাহান আক্তার স্মৃতি (৩৫) ও সাদিয়া আফরিন (২৩)। এদিন পুলিশ আসামিদের আদালতে উপস্থিত করে। এ সময় তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক অমিত কুমার বিশ্বাস। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডে

নেওয়ার আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ৮টা ৪৫ মিনিটে ছাত্রলীগের ৩০-৪০ জন অজ্ঞাতনামা নেতাকর্মী মিছিল করে। এ সময় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গেল ২৯ অক্টোবর পল্টন থানার পরিদর্শক কাজী নাসিরুল আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ