সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ May, ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ May, ২০২৬ |
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ কার্যবর্ষের নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই নির্বাচনে সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে একটি সভাপতি, দুটি সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুটি সহ-সম্পাদক এবং সাতজন সদস্য পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, গত ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। একই দিন বৈধ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়। এদিকে নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতি পদপ্রার্থীরা ১২ মিনিট, সহ-সভাপতি পদপ্রার্থীরা ৫ মিনিট এবং সম্পাদক পদপ্রার্থীরা ১০

মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদপ্রার্থীদের জন্য ৩ মিনিট এবং সহ-সম্পাদক ও সদস্য পদপ্রার্থীদের জন্য ২ মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে সব প্রার্থী ও সমিতির সদস্যদের যথাসময়ে পরিচিতি সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?