নিখোঁজের ১২ ঘণ্টা পর জলাশয়ে মিলল রোহিঙ্গা গৃহবধূর নিথর দেহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৬

নিখোঁজের ১২ ঘণ্টা পর জলাশয়ে মিলল রোহিঙ্গা গৃহবধূর নিথর দেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৬ |
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও রহস্যময় মৃত্যু। গত ২৯শে এপ্রিল, বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার ১২ ঘন্টা পর গতকাল ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার সকালে ক্যাম্পের পাশের একটি জলাশয় থেকে মরজান বেগম (৩৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বোরকা পরিহিত অবস্থায় পানিতে ভাসমান এই নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও রহস্য দানা বেঁধেছে। গতকাল ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উখিয়ার তাজনিমারখোলা (ক্যাম্প-২০ বর্ধিত) আশ্রয়শিবিরের এস-৪ ও বি-৭ ব্লকের মাঝামাঝি এলাকায় কয়েকজন রোহিঙ্গা বাসিন্দা জলাশয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ১৪ এপিবিএনের ওয়ালাপালং পুলিশ ফাঁড়ির একটি টহল দল। পরে স্থানীয় নারীদের সহায়তায় মরদেহটি জল

থেকে ডাঙায় তুলে আনা হয়। নিহত মরজান বেগম বালুখালী ক্যাম্প-১৯ এর বাসিন্দা নুর মোহাম্মদের মেয়ে। দীর্ঘ ১০ বছর আগে হাশেম উল্লাহর সাথে তাঁর বিয়ে হয়েছিল। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সারারাত অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি, অবশেষে সকালে মিলল তার মরদেহ। ঘটনার রহস্য উদ্ঘাটনে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে ক্যাম্প কমান্ডার (এএসপি) আবু হানিফ বলেন, “মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি ক্যাম্পেরই বাসিন্দা। কীভাবে তিনি জলাশয়ে এলেন তা আমরা খতিয়ে দেখছি।” ওসি, উখিয়া থানা মো. মুজিবুর রহমান বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনো অস্পষ্ট। রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে

পাঠানো হয়েছে।” বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই এই মৃত্যুর প্রকৃত রহস্যের জট খুলবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া