ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট
প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ
হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ
পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও
সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
নরসিংদীর রায়পুরায় মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার
নরসিংদী জেলার রায়পুরায় জান্নাতুল বুশরা বালিকা মাদরাসার ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে তাকে আটক করে রায়পুরা থানা পুলিশ। রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত জুনায়েদ আহমদ উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে এবং জান্নাতুল বুশরা বালিকা মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক)। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
জানা যায়, প্রায় দুই মাস আগে রায়পুরা পৌর এলাকার হাসিমপুর-কলাবাড়িয়া এলাকার এক ছাত্রী ও তার ছোট ভাইকে ওই আবাসিক মাদরাসায় ভর্তি করানো হয়। গত ২৪ এপ্রিল রাত ২টার দিকে মাদরাসার মুহতামিম জুনায়েদ আহমদ ভুক্তভোগী
ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর সকালে অসুস্থ বোধ করায় ছাত্রীটি তার খালার বাড়ি রায়পুরা পৌর শহরের মৌলভীবাজারে চলে যায়। সেখানে অসুস্থতার কারণ জানতে চাইলে সে খালাকে পুরো ঘটনা খুলে বলে। পরে খালা বিষয়টি ছাত্রীর মা-বাবাকে ফোনে জানান। এ ঘটনায় গত ২৬ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর মা রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও জুনায়েদ আহমদের বিরুদ্ধে মাদরাসার অন্য ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। কিন্তু স্বজনদের পক্ষ থেকে যথাযথ গুরুত্ব না দেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন বলে অভিযোগ রয়েছে।পুলিশ জানিয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হবে।