জোরপূর্বক চাপিয়ে দেয়া কালচারাল হেজিমনি আসলে কোনটা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

জোরপূর্বক চাপিয়ে দেয়া কালচারাল হেজিমনি আসলে কোনটা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
ভিনদেশী সংস্কৃতি কী এবং এর সাথে আমরা কেমন আচরণ করবো? নুডুলস বাংলার খাবার না। মানে হোম গ্রোন কোন কিছু না। কিন্তু আমরা একে সাদরে গ্রহণ করেছি। ইদানিং মমোকে গ্রহণ করছি। এই গ্রহণ করাতে আমরা সমৃদ্ধ হচ্ছি। বাঙালি সেলাই করা পোশাক পরা শুরু করেছে বেশিদিন হয়নি। নারীরা ব্লাউজ পরতে শুরু করেছে তাও অল্প দিন হলো। পারস্য,আফগানদের থেকে এসেছে সালোয়ার-কামিজ। মোগলদের সময় তা জনপ্রিয়তা পায়। এটিও আমাদের সাংস্কতিকে সমৃদ্ধ করেছে। ব্রিটিশদের আমরা মশলা খাওয়া শেখাচ্ছি। ওরা সমৃদ্ধ হচ্ছে। সংস্কৃতি একটা নিরন্তর আদান প্রদানের বিষয়। যে সংস্কৃতিতে যত বেশি আদান-প্রদান আছে সেই সংস্কৃতি তত প্রণবন্ত ও সজীব। যেখনে যত কম সেখানে তা তত স্থবির ও শ্যাওলাযুক্ত। জাপানিজরা

জাতীয়তাবাদী। কিন্তু তারা পশ্চিমা পোশাককে সাদরে গ্রহণ করেছে। কিন্তু জাপানীদের জাতীয় পোশাকের নাম কিমোনা। অপরদিকে পশ্চিম সাদরে গ্রহণ করেছে জাপানি ক্যুইজিন। সঙ্গীতে তো লেনদেন ছাড়া বিশ্বটাই অচল। সঙ্গীতের সৃষ্টিটাই থেমে যাবে লেনদেন ছাড়া। আরবরা এক সময় দুহাত ভরে নিয়েছে ও দিয়েছে। যতদিন সেই ধারা সচল ছিলো ততদিনই তারা ইমপ্যাক্টফুল ছিলো। ইহুদিরাও আজান দেয়, সালাম বিনিময় করে রোজা, নামাজ, হজ করে, এক স্রষ্টায় বিশ্বাস করে। গ্রীকদেবি থেমিসের হাতের ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা ইসলামেও ন্যায় বিচারের প্রতীক। আরবরা ভারত থেকে শূন্য নিয়ে বিশ্বকে দিয়েছে অ্যালজেবার, অ্যালগরিদম। একটা জনগোষ্ঠী নিজেদের টিকে থাকার সংগ্রামে যে পরিবেশ, পরিস্থিতি, আবহাওয়া, রীতিনীতি অনুযায়ী যা পালন করে, সেটা কখনই খারাপ হতে পারে না। সংস্কৃতি তখনই

খারাপ- যখন কেউ তা জোর করে চাপিয়ে দিতে চায়। যার পেছনে কোন যুক্তি থাকে না, থাকে অন্ধ অনুকরণ। বাংলাদেশের কোন কৃষকের পক্ষে মাঠে কাজ করার সময় শরীরের বেশিরভাগ অংশ কাপড়ে ঢেকে রাখা সম্ভব না। কারণ আর্দ্রতা। আবার মরুভূমির কোন রাখালের পক্ষে শরীর উদোম রেখে পশুচারণ সম্ভব না। সূর্য ওখানে থাকে মাথার ঠিক উপরে। চাপড়া পুড়ে যায়। যা সহজলভ্য, আবহাওয়ার উপযোগী, আরামদায়ক তা আমাদের জীবনকে সহজ ও সমৃদ্ধ করে। এই সহজ বিষয়গুলিকে যারা বিতর্কিত করে তারা কালচালার সেক্টরের কেউ না। তারা রাজনৈতিক সেক্টরের লোক। তারা মূলত সংস্কৃতিতের আলোচনার ছদ্মবেশে রাজনীতিটাই করছে। লেখক পরিচিতি: চিন্তাবিদ ও সমালোচক

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!