জিমে ঘাম ঝরাচ্ছেন ৭০ বছরের বৃদ্ধা, জানালেন ফিট থাকার রহস্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫

জিমে ঘাম ঝরাচ্ছেন ৭০ বছরের বৃদ্ধা, জানালেন ফিট থাকার রহস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ |
ভারতের ৭০ বছরের রোশনি দেবী সাংওয়ান অনেকের কাছেই ‘ওয়েটলিফটার মমি’ নামে পরিচিত। এ বয়সেও তিনি সক্রিয়ভাবে ভারোত্তোলন করছেন। বয়সকে থামিয়ে রেখে তিনি দেখিয়ে দিয়েছেন যে, সঠিক খাওয়া-দাওয়া আর অনুশীলন থাকলে বয়স কোনো বাধা নয়। সম্প্রতি রানভীর আল্লাহবাদিয়ার একটি পডকাস্টে রোশনি দেবী জানিয়েছেন তার খুবই সাধারণ, ঘরোয়া ও নিরামিষ খাদ্য তালিকার কথা- যেখানে কোনো ফ্যান্সি খাবার নেই। তিনি বারবার বলেছেন, তার সুস্থতা আর অনুশীলনের পেছনে মূল কারণ হচ্ছে ‘ঘরের খাবার’। নিচে তার ডায়েট প্ল্যানের বিস্তারিত দেওয়া হলো। ৭০ বছর বয়সেও ফিট থাকার প্রোটিনসমৃদ্ধ নিরামিষ ডায়েট প্রি-ওয়ার্কআউট (অনুশীলনের আগে) : তিনি দিন শুরু করেন একটি স্বাস্থ্যকর ড্রিংক দিয়ে- যেটি বানানো হয় ওটস, ১০টা বাদাম আর ১০টা

কিশমিশ ব্লেন্ড করে। লাঞ্চ (দুপুরের খাবার) : একেবারে ঘরোয়া, হালকা এবং ব্যালান্সড- ভাত, ডাল, টাটকা সালাদ আর দই। ডিনার (রাতের খাবার) : রাতে তিনি অনেক আগেই খেয়ে ফেলেন। সাধারণত সন্ধ্যায় তিনি খান একটি মুগ ডালের চিলা, যার মধ্যে পনির ও কাঁচা লঙ্কা মেশানো থাকে। ঘুমের আগে : এক গ্লাস গরম দুধ পান করেন। তার প্রতিদিনের খাবারের উপকারিতা বিশ্লেষণ ১. ওটস : ওটস হচ্ছে প্রাকৃতিক ফাইবার ও প্রোটিনের ভালো উৎস। এতে থাকে ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টস। এটি শরীরে ধীরে ধীরে শক্তি দেয়, যা অনুশীলনের আগে ভালো। ২. বাদাম : ভাল ফ্যাট, প্রোটিন, ভিটামিন ই ও ম্যাগনেশিয়ামে ভরপুর। এটি পেশি মেরামত ও শক্তি বাড়াতে সাহায্য করে। ৩. কিশমিশ :

প্রাকৃতিক চিনি, আয়রন, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ব্যায়ামের আগে বা সময়মতো দ্রুত এনার্জি দেয়। ৪. ভাত : অনেকেই ভাবেন ভাত খেলে ওজন বাড়ে, কিন্তু মাপমতো খেলেই এটি ভালো। এটি সহজপাচ্য এবং শরীরে গ্লাইকোজেন পুনরায় তৈরি করে। ৫. ডাল : উচ্চ প্রোটিন ও ফাইবারে ভরপুর, নিরামিষভোজীদের জন্য চমৎকার প্রোটিন উৎস। আয়রন, ফলেটও থাকে এতে। ৬. সালাদ: টাটকা সবজির সালাদে থাকে প্রচুর ভিটামিন, মিনারেল ও ফাইবার। এটি হালকা হলেও শরীরকে অনেকক্ষণ ভরিয়ে রাখে। ৭. দই : প্রোটিন, ক্যালসিয়াম এবং প্রোবায়োটিকে ভরপুর। হাড় শক্ত রাখতে সহায়তা করে, বিশেষ করে বয়স্ক ও ওজন তুলনাকারীদের জন্য খুব দরকারি। ৮. মুগ ডালের চিলা (পনির দিয়ে) : এটি প্রোটিন, ফাইবার এবং ভিটামিনে

পরিপূর্ণ। স্বাস্থ্যকর, পেট ভরায় এবং খেতে মজাদার। ৯. দুধ : বয়স বাড়ার সাথে সাথে হাড় ও জোড়ার যত্ন খুব দরকার। দুধে থাকে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি। রাতে দুধ খেলে ঘুমও ভালো হয়। জীবনের অনুপ্রেরণা : বয়স নয়, মন বড় হওয়া দরকার রোশনি দেবী ইনস্টাগ্রামে মাঝে মাঝে ১০৫ কেজি ওজন দিয়ে ডেডলিফট করতে দেখা যায়। তার ফিটনেস ট্রেইনারও বলেন, তিনি সবসময় নতুন কিছু শেখার জন্য তৈরি থাকেন এবং চ্যালেঞ্জ নিতে ভয় পান না। ৬৮ বছর বয়সে তার আর্থ্রাইটিস ধরা পড়ে। তখন তার ছেলে তাকে অনুপ্রাণিত করেন এক্সারসাইজ শুরু করতে, যাতে করে ব্যথা ও ফোলাভাব কমে। এখন তিনি নিজেই হয়ে উঠেছেন অনুপ্রেরণা। সতর্কীকরণ : এই লেখাটি শুধু

সাধারণ তথ্য দেওয়ার উদ্দেশ্যে লেখা। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার নিজস্ব ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা