ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন
খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
জাতিসংঘে ইরানের প্রতিনিধিকে আক্রমণ ইসরাইলের
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইসরাইলের প্রতিনিধি ড্যানি ড্যানন। খবর আল-জাজিরার।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ইরাভানি যখন আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ করেন, তখন ড্যানন তাকে ‘ভিকটিম সাজার নাটক’ করার অভিযোগ তোলেন।
ড্যাননের কড়া মন্তব্য ছিল— মি. ইরাভানি, আপনি কোনো ভিকটিম নন। আপনি কূটনীতিকও নন। আপনি এক নেকড়ে, যিনি কূটনীতিকের মুখোশ পরে আছেন।
ইরান সম্প্রতি বিয়ারশেভা শহরে একটি হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার জন্য ড্যানন ইরানকে সরাসরি দায়ী করেন। যদিও ইরান দাবি করে, তাদের লক্ষ্য ছিল কাছাকাছি একটি সামরিক ঘাঁটি।
ড্যানন শুধু ইরানকেই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও সমালোচনা করে বলেন,
আমরা আত্মরক্ষার জন্য কাউকে জবাবদিহি করি না। আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করি না। আমরা হুমকি নিরসনের জন্যও ক্ষমা চাই না। এ বিবৃতি এমন সময় এলো যখন বিশ্ব নেতারা ইসরাইল ও ইরানকে উত্তেজনা হ্রাসে আহ্বান জানাচ্ছেন। তবে ইসরাইলি দূতের এ স্পষ্ট অবস্থান ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি এখনো অতি উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরাইল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ‘স্পষ্ট অবজ্ঞা’ দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরাইল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে।