চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানোর ঘটনায় ঢাকার চানখারপুল মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। যদিও একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ, আটককৃতরা সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজিয়ে প্রকাশ্যে প্রচার করছিলেন। চানখারপুলে আটক আসিফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। অন্যদের নাম-পরিচয় এখনও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে আটক করে পুলিশ। কিছুক্ষণ

পর সেখান থেকে সাউন্ডবক্স জব্দ করে অপারেটরকেও আটক করে নিয়ে আসে পুলিশ। চানখারপুল মোড়ের এক দোকানি জানান, “৩টা বাজে দোকান বসাইছি। তখন দেখি দুজন আইসা ভাষণ বাজাইতেছে। পরে তাদেরকে পুলিশ নিয়ে গেছে।” শাহবাগ থানার ওসি মনিরুজ্জামানের ভাষ্য, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে সমাবেশ বা প্রচারণা নিষিদ্ধ বলে তারা এটিকে আইন লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ কি না, এমন প্রশ্ন করা হলে ওসি ক্ষেপে যান, বলেন, “সাংবাদিক হয়ে আপনারা উল্টাপাল্টা প্রশ্ন করছেন কেন?” তবে সমালোচকরা বলছেন, ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ এবং জাতীয় ইতিহাসের অংশ—এটি বাজানোকে নিষিদ্ধ করা অযৌক্তিক। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আটককৃতদের মুক্তির

দাবি উঠেছে। অনেকে এটিকে বাকস্বাধীনতা ও ঐতিহাসিক স্মৃতি রক্ষার ওপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা ৭ই মার্চকে কেন্দ্র করে দেশে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প