চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৬

চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ |
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকায় একটি রেস্তোরাঁয় আহাররত অবস্থায় ছাত্রলীগ ও যুবলীগের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩রা মে, রোববার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতাকর্মীরা অধিকাংশই সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমানের দাবি, অভিযুক্তরা ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে ‘গোপন বৈঠকে’ মিলিত হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈঠকে অংশ নেওয়া ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য,

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত মাত্র কয়েকজন। তারা সবাই পরস্পরের পরিচিত এবং আত্মীয়-স্বজন, ভাই-বন্ধু। মূলত রেস্তোরাঁয় মেজবান খাওয়ার জন্যই তারা একত্রিত হয়েছিলেন। পুলিশ আসলে মামলা বাণিজ্যের উদ্দেশ্যেই এসব গ্রেপ্তার অভিযানের নাটক সাজাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের একজন নেতা বলেন, কোনো প্ল্যাটফর্ম গঠনের জন্য ‘গোপন বৈঠক’ করতে হলে কেউ রেস্তোরাঁয় প্রকাশ্যে গিয়ে বসে? পুলিশের উচিৎ তাদের এসব বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট নিয়ে কাজ করা। পুলিশের দাবি, সম্প্রতি নগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সাংগঠনিক তৎপরতা বেড়ে যায়। গত ২৫শে এপ্রিল পলোগ্রাউন্ড, ও আর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথক মিছিলের ঘটনা ঘটে। এর আগেও অনন্যা আবাসিক এলাকা ও আউটার

রিং রোডে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত