চট্টগ্রামে ধর্ম উপদেষ্টা আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামে ধর্ম উপদেষ্টা আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ |
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা অনেক সমস্যার সম্মুখীন। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমাদেরকে আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে সমসাময়িক ও আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। সোমবার সকালে চট্টগ্রামের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দুদিনব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয় ও সমসাময়িক চ্যালেঞ্জ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে উপদেষ্টা এসব কথা বলেন। কায়রোর ইসলামী বিশ্ববিদ্যালয় লিগের সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত ইসলামী স্কলারদের উদ্দেশ্যে উপদেষ্টা আরও বলেন, আমাদের বসে থাকলে চলবে না। অপার সম্ভাবনা আমাদেরকে হাতছানি দিচ্ছে। এ জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় হতে যে সকল শিক্ষার্থীরা বের হবে তারাই আগামীদিনে পৃথিবীর নেতৃত্ব দেবে। এ কারণে আমাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় হতে গ্রাজুয়েট

বের করতে হবে। জনগণের যে আকাঙ্খা ও চাহিদা সেটা পূরণের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজন। আমরা এখানে শুধু সমস্যা নিয়ে আলোচনা করব না, সমাধানের পথও খুঁজে বের করব। আ ফ ম খালিদ হোসেন বলেন, নৈতিকতা ও মূল্যবোধ প্রসারে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গৌরবময় পাণ্ডিত্য ও পেশাগত দক্ষতা রয়েছে এবং তারা শুধু দেশি নয়, বিদেশি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্যও গৌরব বয়ে এনেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের আন্তর্জাতিক ইসলামিক রিলিফ অর্গানাইজেশনের মহাসচিব অধ্যাপক ড. আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল-মুসলেহ।

তিনি বলেন, আমরা অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলাম। এই বিশ্ববিদ্যালয়টি একটি শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ হবে এবং এ অঞ্চলের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সেই স্বপ্নের বাস্তবায়ন আজ আমরা কিছুটা দেখতে পারছি। এখন আমাদের সামনে অনেক পথ বাকি আছে। এ সময় তিনি ইসলামের গৌরব ও ঐতিহ্য তুলে ধরেন এবং কুরআন ও সুন্নাহ যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানান। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আযাদীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এজেডএম ওবায়দুল্লাহ ও কায়রোর ইসলামি বিশ্ববিদ্যালয় লিগের অধ্যাপক ড. সামী মোহাম্মদ রাবী এল-শেরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এমিরেটাস অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের

সাবেক ভিসি ড. একেএম আজহারুল ইসলাম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ শামসুল আলম, জর্ডান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. নাথিয়ের মুফলেহ মুহাম্মদ ওবায়দাৎ ও অধ্যাপক ড. মো. নাজমুল হক নদভী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা ‘সফল ঈদযাত্রা ম্যানেজের’ দাবি মন্ত্রীর অথচ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০ চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা নোয়াখালীতে ‘জয় বাংলা’ মিছিল: শিশু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ম-১০ম শ্রেণীর কোমলমতি শিশুদের গণগ্রেপ্তার অন্ধকারে ডুবছে পর্যটন নগরী: লাগাতার লোডশেডিংয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত র‌্যাব সংস্কার: ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে “কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা