রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৬

রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৬ |
বাইশের পর ছাব্বিশ—চারবছর পরও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে একই বিতর্ক। বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট আসলেই পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে একটা কমন কথা আসে, ‘বাদ দাও রোনালদোকে’, বসিয়ে দাও। পশ্চিমে বসা বিশ্বকাপেও একই সুর! কিন্তু এমন মহাতারকাকে বাদ দেওয়া কি যুক্তিযুক্ত? ফুটবল দেখেন এমন যে কেউ উত্তরে বলবেন, ‘এটা নিশ্চিতভাবে আত্মঘাতী’ সিদ্ধান্ত। বাদ নয়, বরং তাকে নির্দিষ্ট কিছু সময় খেলানো উচিত। আর কোচকে অবশ্যই বুঝতে হবে, ঠিক কতক্ষণ রোনালদোকে খেলানো উচিত। বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে রোনালদো ছিলেন নিষ্প্রভ। পুরো ম্যাচে তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি। প্রতিপক্ষের রক্ষণে ছিলেন বিচ্ছিন্ন, আর ৯০ মিনিট মাঠে থেকেও ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে

পারেননি। এরপরই সমালোচনা ওঠে, রোনালদো কেন পুরো সময় খেলল? ঠিক একই সময়ে বিশ্বকাপের প্রথম রাউন্ডে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, লামিনে ইয়ামাল, হ্যারি কেনের মতো তারকারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সেখানে রোনালদোর পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবুও পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ অধিনায়কের পক্ষেই কথা বলেছেন। তিনি বলেন, ‘গোল প্রয়োজন এমন ম্যাচে বিশ্বের সেরা গোলদাতাকে (রোনালদো) মাঠ থেকে তুলে নেওয়ার কোনো মানে হয় না।’ তবে সমালোচকদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা দীর্ঘদিনের। তিনি এখন টানা ১০টি বড় আন্তর্জাতিক ম্যাচে গোলহীন। বিশ্বকাপ বা ইউরোর মতো আসরে তার সর্বশেষ ওপেন-প্লে গোল এসেছিল ২০২১ সালের ইউরোতে ফ্রান্সের বিপক্ষে। বাছাইপর্ব কিংবা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের

বিপক্ষে গোল করলেও, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে রোনালদোকে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না আগের সেই ধারালো রূপে। তাই প্রশ্নটা রোনালদোকে বাদ দেওয়া উচিত কি না, সেটি নয়। বরং প্রশ্ন হওয়া উচিত—দলের স্বার্থে প্রয়োজন হলে তাকে কখন মাঠ থেকে তুলে নেওয়া উচিত, সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস কি দেখাতে পারবেন কোচ মার্তিনেজ? বিশ্বকাপে পর্তুগালের ভাগ্য অনেকটাই নির্ভর করছে সেই উত্তরের ওপর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা