রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৬

রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৬ |
রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) মধ্যরাতে শহরের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে তাদের আটক করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। আটকরা হলেন- ১নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নুরুল হক (৫২), জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবির (৫২), রাঙামাটি সদর কৃষক লীগের সহ-সভাপতি চম্পক দাশ (৫৪), ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দীন (৪২), যুবলীগ সদস্য মো. ইলিয়াছ (৩৫), লংগদু উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ইসমাইল বেগ (৫৯), ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. জসিম (৩৮), ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মো. নয়ন (১৯), নানিয়ারচর থানা কৃষক লীগের যুগ্ম

সম্পাদক মো. তারিকুল ইসলাম মিজান (৪৫) ও কাপ্তাই ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. রাসেল (৩৮)। এছাড়া বিভিন্ন অভিযোগে শাহাদত হোসেন জীবন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম বাবু (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে রিন্টু (২৬) ও হাফিজুর রহমান (২৯) নামে আরও ছয়জনকে আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইন প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা